শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইউক্রেনের বন্দি ১৬০ সেনা সদস্যকে ফেরত দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ৭:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নতুন করে আবার বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। নতুন বন্দি বিনিময়ে ১৬০ জন ইউক্রেনীয় সেনা সদস্য রুশ বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন।

শুক্রবার (২৬ জুন) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য নিশ্চিত করেছে। এটি মূলত একটি সমসংখ্যক বন্দি বিনিময় চুক্তি ছিল। যার অধীনে ইউক্রেনও ১৬০ জন রুশ সেনাকে রাশিয়ার কাছে হস্তান্তর করেছে। মুক্ত হওয়া এই ইউক্রেনীয় সেনাদের সবাই ২০২২ সাল থেকে রাশিয়ার কাছে বন্দি ছিলেন।

এরা সবাই ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী, ন্যাশনাল গার্ড, স্টেট বর্ডার গার্ড সার্ভিস এবং স্টেট স্পেশাল ট্রান্সপোর্ট সার্ভিসের সদস্য ছিলেন।

আরও পড়ুন

রাষ্ট্রীয় সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

এই যোদ্ধারা মারিউপোল, আজভস্তাল, দোনেৎস্ক, লুহানস্ক, খারকিভ, জাপোরিঝিয়া, কিয়েভ, চেরনিহিভ এবং সুমি অঞ্চলে ইউক্রেনের পক্ষে লড়াই করেছিলেন। এর মধ্যে ১১৫ জনই ছিলেন মারিউপোলের ডিফেন্ডার।

অন্যদিকে ইউক্রেনের কাছ থেকে ফেরত পাওয়া ১৬০ জন রুশ সেনাকে প্রথমে বেলারুশে নেওয়া হয়েছে।

সেখানে রাশিয়ার মানবাধিকার কমিশনারের তত্ত্বাবধানে প্রাথমিক সহায়তা ও চিকিৎসা শেষে তাদের রাশিয়ায় পুনর্বাসনের জন্য পাঠানো হবে।

ভোরের আকাশ/এসএইচ 

রাশিয়া

শেয়ার করুন: