শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘সবাই জানে আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরে মার্কিন গণমাধ্যমের কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বাস্তবে যুক্তরাষ্ট্র ইরানকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু কিছু প্রভাবশালী সংবাদমাধ্যম সেটি ভিন্নভাবে উপস্থাপন করছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প সরাসরি নিউ ইয়র্ক টাইমস ও  সিএনএন-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি সিএনএনকে 'নির্বোধ' এবং নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে 'রাষ্ট্রদ্রোহিতামূলক' বলে উল্লেখ করেন।

ট্রাম্পের অভিযোগ, এই দুই গণমাধ্যম এমনভাবে খবর প্রকাশ করছে, যাতে মনে হয় ইরান যুদ্ধক্ষেত্রে এগিয়ে রয়েছে।

তার ভাষায়, 'প্রতিদিন আমি পড়ি তারা কত ভালো করছে। অথচ বাস্তবে তাদের আর কিছুই অবশিষ্ট নেই… তারা শেষ।'

তিনি আরও বলেন, এসব প্রতিবেদন তিনি নজরে রাখেন, কারণ 'শত্রুর ওপর কিছুটা নজর রাখা দরকার।

বিশেষ করে নিউ ইয়র্ক টাইমস-এর মতামতধর্মী লেখাগুলো নিয়ে ট্রাম্প তীব্র সমালোচনা করেন।

আরও পড়ুন

ফ্লোরিডার পুলিশ যেভাবে খুঁজে পেল বৃষ্টির মরদেহ

তিনি দাবি করেন, এসব লেখা জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে এবং উচ্চপর্যায়ের সমর্থন ছাড়া এমন অবস্থান সম্ভব নয়। 'তারা যা করছে, আমার মতে তা রাষ্ট্রদ্রোহিতা… এটা খুবই ভয়ংকর বিষয়', বলেন তিনি।

অন্যদিকে, সংশ্লিষ্ট সম্পাদকীয়তে নিউ ইয়র্ক টাইমস উল্লেখ করেছে, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন সামরিক শক্তি কিছু ক্ষেত্রে ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে। তাদের বিশ্লেষণে বলা হয়, সীমিত কিছু সাফল্য কৌশলগত বড় অর্জনে রূপ নিচ্ছে না; বরং দীর্ঘমেয়াদে এটি ওয়াশিংটনের অবস্থানকে দুর্বল করে দিতে পারে। সূত্র: আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ/নি

ইরান

শেয়ার করুন: