শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইলন মাস্কের এক্সের প্রধান নির্বাহীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ৬:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইলন মাস্কের এক্সের প্রধান নির্বাহীর পদত্যাগ
ইলন মাস্কের এক্সের প্রধান নির্বাহীর পদত্যাগ

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিন্ডা ইয়াকারিনো হঠাৎ করেই পদত্যাগ করেছেন। বুধবার (৯ জুলাই) তার এই সিদ্ধান্তের খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

হঠাৎ করেই এমন পদত্যাগের খবরে প্রযুক্তি ও ব্যবসা জগতে শুরু হয়েছে আলোচনা। যদিও ইয়াকারিনো আনুষ্ঠানিকভাবে তার সিদ্ধান্তের কোনো কারণ জানাননি, তবু সাম্প্রতিক কিছু প্রেক্ষাপট এতে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে ‘এক্স’-এর মালিক ইলন মাস্ক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছেন। এ ছাড়া টেসলার বিক্রিবাটাও নিম্নমুখী, যা মাস্কের ব্যবসায়িক পরিসরে উদ্বেগের জন্ম দিয়েছে। ঠিক এই সময়েই ইয়াকারিনোর পদত্যাগকে তাৎপর্যপূর্ণ মনে করছেন অনেকে।

২০২৩ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে সেটির নাম পরিবর্তন করে ‘এক্স’ করেন ইলন মাস্ক। এরপর প্রতিষ্ঠানটির নেতৃত্বে আনা হয় অভিজ্ঞ মার্কেটিং বিশেষজ্ঞ লিন্ডা ইয়াকারিনোকে, যিনি এর আগে এনবিসি ইউনিভার্সালে বিজ্ঞাপন খাতে আধুনিকায়নের কাজ করেছেন।

সিইও পদে দায়িত্ব পালনের সময় ইয়াকারিনোকে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। ইলন মাস্কের বিতর্কিত মন্তব্য, বিশেষ করে ইহুদি-বিরোধী ষড়যন্ত্রমূলক বক্তব্য, বিজ্ঞাপনদাতাদের সরে যাওয়া এবং সেই সূত্রে বিজ্ঞাপন সংস্থাগুলোর বিরুদ্ধে মামলার বিষয়গুলো তাকে বিব্রত অবস্থায় ফেলে।

চলতি বছরের মার্চে মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক কোম্পানি xAI পুরো এক্স প্ল্যাটফর্মকে ৩৩ বিলিয়ন ডলারে অল-স্টক চুক্তিতে অধিগ্রহণ করে, যা আরও আলোচনার জন্ম দেয়।

এখন ইয়াকারিনোর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে এবং কে হবেন ‘এক্স’-এর নতুন সিইও—সেই প্রশ্নের উত্তর খুঁজছে প্রযুক্তি বিশ্ব।

 

ভোরের আকাশ/হ.র

ইলন মাস্কপদত্যাগ

শেয়ার করুন: