শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাইজেরিয়ায় অভিযানে ১৭৫ আইএস সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২৬, ২:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন ও নাইজেরীয় বাহিনীর যৌথ বিমান ও স্থল অভিযানে গত তিন দিনে নাইজেরিয়ায় আন্তর্জাতিক ইসলামি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অন্তত ১৭৫ জন সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনী। নাইজেরীয় প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল সামাইলা উবা মঙ্গলবার (২০ মে) এক বিবৃতিতে জানান, “১৬ মে থেকে ১৯ মে পর্যন্ত তিন দিনে মার্কিন-নাইজেরীয় যৌথ বাহিনী ১৭৫ জন আইএস জঙ্গিকে নির্মূল করেছে।”

বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে আইএসের একাধিক চেকপয়েন্ট, অস্ত্রাগার এবং লজিস্টিক কেন্দ্র ধ্বংস করা হয়েছে।

২০১৮-১৯ সালের দিকে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত হওয়ার পর আফ্রিকায় শক্ত ঘাঁটি গড়ে তোলে আইএস। এই অঞ্চলে তারা ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) নামে কার্যক্রম চালাচ্ছে। আন্তর্জাতিক সংঘাত পর্যবেক্ষণ সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (ACLED) জানিয়েছে, ২০২৬ সালের প্রথম তিন মাসে আইএসের বৈশ্বিক কর্মকাণ্ডের ৮৬ শতাংশই আফ্রিকায় সংঘটিত হয়েছে।

নাইজেরিয়া দীর্ঘদিন ধরেই আইএস ও আইএসডব্লিউএপি-এর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। দেশটিতে আল-কায়দা সংশ্লিষ্ট গোষ্ঠী এবং স্থানীয় বোকো হারামপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোও সক্রিয় রয়েছে।

এই গোষ্ঠীগুলো হত্যা, অপহরণ করে মুক্তিপণ আদায়, লুটপাট ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিনের চেষ্টা সত্ত্বেও এসব গোষ্ঠী পুরোপুরি দমন করতে পারেনি নাইজেরিয়ার সরকার।

আরও পড়ুন

অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ নিয়ে দুঃসংবাদ দিলো থাইল্যান্ড

চলতি বছরে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলে দেশটি সহায়তায় এগিয়ে আসে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনে গত ফেব্রুয়ারিতে প্রায় ১০০ মার্কিন সামরিক কর্মকর্তা নাইজেরিয়ায় পাঠানো হয়। তারা মূলত নাইজেরীয় সেনাদের প্রশিক্ষণ দিচ্ছেন, পাশাপাশি কিছু বড় অভিযানে সরাসরি অংশ নিচ্ছেন।

গত ১৬ মে অভিযানে আইএসের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবু বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন বলে দাবি করা হয়। এরপর ১৭ থেকে ১৯ মে পর্যন্ত অভিযানে আইএসডব্লিউএপি-এর শীর্ষ নেতা আবদ-আল ওয়াহাব, আবু মুসা আল-মাঙ্গাউই এবং আল-মিনুকির ঘনিষ্ঠ সহযোগী আবু আল মুথান্না আল মুহাজির নিহত হন। নাইজেরীয় প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। সূত্র : রয়টার্স

ভোরের আকাশ/সু.পা

মার্কিন ও নাইজেরীয় অভিযান

শেয়ার করুন: