শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাইবেরিয়ায় রুশ টিইউ-২২এমথ্রি বোমারু বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুৎস প্রদেশে রুশ বিমান বাহিনীর একটি টিইউ-২২এমথ্রি স্ট্র্যাটেজিক বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল সোমবার বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিধ্বস্ত হওয়ার সময় বোমারু উড়োজাহাজটিতে পাইলটসহ মোট চারজন ছিলেন। তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিমানটি ভূপাতিত হওয়ার আগেই তারা নিজেদের নিরাপদে ইজেক্ট (জরুরি নির্গমণ) করে নিয়েছিলেন।

ইঞ্জিন বিকল হওয়া বা কারিগরি ত্রুটিকে এই দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় কর্মকর্তারা। নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় হঠাৎ করেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স বার্তাসংস্থা জানিয়েছে, বিমানটি লোকালয় থেকে দূরে বিধ্বস্ত হওয়ায় মাটিতে থাকা কোনো ব্যক্তি বা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি এবং দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো ধরনের যুদ্ধাস্ত্র বা লাইভ গোলাবারুদ ছিল না।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

উদ্ধার করা চারজন ক্রুকেই চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তারা কেউ প্রাণঘাতী আঘাত পাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, রুশ এই বোমারু বিমানটি আঙ্গারা নদীর তীরের কাছাকাছি একটি ঘন বনাঞ্চলে দ্রুত গতিতে নিচের দিকে নেমে আছড়ে পড়ে এবং বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে থাকে।

সামরিক বিশেষজ্ঞদের মতে, সোভিয়েত আমলে তৈরি শব্দের চেয়ে দ্রুত গতিতে উড়তে সক্ষম এই দূরপাল্লার বোমারু বিমানটি রাশিয়ার অত্যাধুনিক হাইপারসনিক ‘কিনঝাল’ ও ‘ড্যাগার’ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (ন্যাটো) এই যুদ্ধবিমারের সাংকেতিক নাম (কোড-নেম) দিয়েছে ‘ব্যাকফায়ার’। সিরিয়া যুদ্ধ এবং ইউক্রেনে চলমান সামরিক অভিযানে এই বিমানটি ব্যাপক হারে ব্যবহার করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী। সূত্র : এএফপি, এনডিটিভি

ভোরের আকাশ/সু.পা

বোমারু বিমান বিধ্বস্ত

শেয়ার করুন: