শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতে ভূমিধস, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ৬:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে ভারী বৃষ্টির কারণে মারাত্মক ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) ভোরে এই ঘটনা ঘটে।  

পৌর কর্মকর্তা তানাজি কাম্বলি জানান, আজ ভোরে আলো ফোটার আগেই মুম্বাইয়ের উপশহর ঘাটকোপারের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় পাহাড়ি ঢালের একটি অংশ ধসে দুটি থেকে তিনটি কাঁচা ঘরের ওপর পড়ে।

দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজে নেমে পড়েন দমকলকর্মী, পুলিশ, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং পৌর কর্মকর্তারা। তবে দুর্ঘটনাস্থলটি ঘিঞ্জি ও গলিগুলো সরু হওয়ায় সেখানে ভারী যন্ত্রপাতি পৌঁছাতে না পারায় প্রাথমিক উদ্ধারকাজ বেশ ব্যাহত হয়।

উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের মধ্য থেকে ১০ জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা দুই শিশু ও দুই কিশোরসহ মোট ছয়জনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে নিহতদের পরিবারের জন্য বিশেষ সহায়তার আশ্বাস দিয়েছেন। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম ভারতজুড়ে মৌসুমি বায়ু প্রচণ্ড সক্রিয় থাকায় আগামী দিনগুলোতে বৃষ্টিপাত আরও বাড়তে পারে।

আরও পড়ুন

মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

ফলে বন্যা ও ভূমিধসপ্রবণ অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার পাশাপাশি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দুই কোটিরও বেশি মানুষের বাস এই মুম্বাই শহরে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসজুড়ে প্রবল বর্ষণ হয়।

বর্ষাকালে জলজট ও পাহাড়ি ঢালে অপরিকল্পিত নির্মাণের কারণে প্রতিবছরই ভূমিধস ও ভবন ধসের ঘটনা ঘটে, যার পেছনে অপরিকল্পিত নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনকে মূল কারণ হিসেবে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

ভোরের আকাশ/এম

মুম্বাই

শেয়ার করুন: