পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন
বিজেপি এগিয়ে ১৫২ আসনে, তৃণমূল ১০৫

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৫২ আসনে, তৃণমূল ১০৫ আসনে।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা আজ সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) শুরু হয়েছে। ফলাফল ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং রাজ্যের বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। যদিও বুথফেরত সমীক্ষাগুলো মিশ্র বার্তা দিয়েছে।
স্থানীয় সময় সকাল ৮টায় কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হয়। গত নির্বাচনে এই কেন্দ্রের সংখ্যা ছিল ১০৮টি। কলকাতার সবচেয়ে বড় গণনাকেন্দ্র স্থাপন করা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এখানে কলকাতা মহানগরীর ১১টি আসনের মধ্যে ৭টি আসনের ফল গণনা করা হবে।
ভোট গণনায় বিশেষ নজর রয়েছে ভবানীপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রতিদ্বন্দ্বী বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর ফলাফলের ওপর। এ ছাড়া তৃণমূলের তারকা প্রার্থীদের মধ্যে কলকাতা বন্দর আসনে ফিরহাদ হাকিম, রাসবিহারীতে দেবাশীষ কুমার, চৌরঙ্গীতে নয়না বন্দ্যোপাধ্যায়, বেলেঘাটায় কুণাল ঘোষ, শ্যামপুকুরে শশী পাঁজা, উত্তর চব্বিশ পরগনার বাগদা আসনে মধুপর্ণা ঠাকুরের ফলের ওপর নজর রয়েছে।
ভোরের আকাশ/আ.র