শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রথমবার ১২ পারমাণবিক অস্ত্র মোতায়েন দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ জুন ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্র নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত—এমন তথ্য উঠে এসেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)-এর এক প্রতিবেদনে।

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিশ্বের শীর্ষ অস্ত্র পর্যবেক্ষণ সংস্থা এসআইপিআরআইয়ের সর্বশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ভারতের দীর্ঘদিনের পারমাণবিক নীতিতে এটি একটি বড় ধরনের বিচ্যুতি।

প্রতিবেদনে বলা হয়েছে, এতদিন ভারত পারমাণবিক অস্ত্র ও সেগুলো বহনের ব্যবস্থাকে আলাদাভাবে সংরক্ষণ করত। তবে নতুন পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, দেশটি এখন কিছু ওয়ারহেডকে কার্যক্রমের জন্য মোতায়েন অবস্থায় রেখেছে, যা উচ্চ সতর্কাবস্থার ইঙ্গিত দেয়।

এসআইপিআরআই আরও জানায়, এই ১২টি ওয়ারহেডের মাধ্যমে ভারত প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রকে বহন ব্যবস্থার সঙ্গে যুক্ত করেছে অথবা সেগুলোকে সক্রিয় সামরিক ঘাঁটিতে স্থাপন করেছে। এর মধ্যে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সাইলো এবং পারমাণবিক সাবমেরিনে উৎক্ষেপণের জন্য প্রস্তুত ব্যবস্থাও রয়েছে বলে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, গত বছর একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনে (এসএসবিএন) সীমিত সংখ্যক ওয়ারহেড মোতায়েন এবং প্রতিরোধমূলক টহল পরিচালনার মধ্য দিয়ে ভারতের পারমাণবিক সক্ষমতায় পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল।

চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ভারতের পারমাণবিক অস্ত্রভাণ্ডার প্রায় ১৯০টিতে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি। এসব অস্ত্র স্থল, আকাশ ও সমুদ্র—এই তিন মাধ্যমে পরিচালিত পারমাণবিক ত্রিমাত্রিক ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

আরও পড়ুন

ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ৮

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এতদিন শান্তিকালীন সময়ে পারমাণবিক অস্ত্র আলাদা করে সংরক্ষণ করত। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্র ক্যানিস্টারাইজেশন ও সমুদ্রভিত্তিক টহল ব্যবস্থার কারণে ধারণা করা হচ্ছে, কিছু ওয়ারহেড এখন সক্রিয় লঞ্চারের সঙ্গে যুক্ত অবস্থায় থাকতে পারে।

তবে ভারতের পারমাণবিক নীতি এখনো আনুষ্ঠানিকভাবে ‘আগে ব্যবহার নয়’ (No First Use) নীতির ওপর ভিত্তি করে রয়েছে, যেখানে বলা হয়—ভারত কেবল প্রতিরোধমূলক হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে, আগ্রাসনের জন্য নয়। সূত্র: এনডিটিভি।

ভোরের আকাশ/সু.পা

ভারত সমরাস্ত্র নীতি

শেয়ার করুন: