শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দায়মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

ভোরের আকাশ প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

‘রাজাকে অপমান’ করার অভিযোগ থেকে দায়মুক্তি পেয়েছেন থাইল্যান্ডের প্রভাবশালী রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। শুক্রবার এই তথ্য জানিয়েছে এএফপি।

আদালতের রায়ে প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে থাই রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী সিনাওয়াত্রা পরিবারের একটি বড় হুমকি দূর হয়েছে বলে বিশ্লেষকরা মত দেন।

থাকসিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে তিনি সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ডে দণ্ডিত হতেন। তবে ব্যাংককের আদালত তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি। থাইল্যান্ডে রাজা মহা ভাজিরালংকর্ন ও তার পরিবারের সদস্যদের যেকোনো ধরনের সমালোচনাকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। থাকসিনের (৭৬) বিরুদ্ধে এই আইনের আওতায় অভিযোগ আনা হয়।

থাকসিনের আইনজীবী উইনইয়াত চাতমনট্রি সাংবাদিকদের বলেন, ‘আদালত থাকসিনের বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করেছে। যেসব তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছিল, তা অভিযোগ প্রমাণে যথেষ্ট নয় বলে রায়ে উল্লেখ করা হয়েছে।’ আইনজীবীর সামনে থেকে আদালত ছেড়ে যান থাকসিন। এ সময় তিনি হাসি মুখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

থাকসিন বলেন, মামলা ‘খারিজ’ হয়েছে। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি।

২০১৫ সালে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি ২০১৪ সালে সামরিক বাহিনীর ক্যু নিয়ে মন্তব্য করেন। ওই মন্তব্যের জেরে তার বিরুদ্ধে ‘রাজাকে অপমান’ করার অভিযোগ আনা হয়। উল্লেখ্য, ওই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সিনাওয়াত্রা পরিবারের আরেক সদস্য ইংলাক। তিনি থাকসিনের বোন।

ভোরের আকাশ/তা.কা

থাকসিন সিনাওয়াত্রাথাইল্যান্ড

শেয়ার করুন: