শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাহরাইন ইস্যুতে ইরানকে ‘বিশ্বাসঘাতক’ বললো জিসিসি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গালফ কো-অপারেশন কাউন্সিল জিসিসি'র মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই বাহরাইনের ভূখণ্ডে কথিত ইরানি ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বাহরাইন কর্তৃপক্ষ তাদের ভূখণ্ডে ইরানের ড্রোন হামলার অভিযোগ তোলার পরপরই তিনি এ প্রতিক্রিয়া জানান এবং ঘটনাটিকে অত্যন্ত গুরুতর বলে অভিহিত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আলবুদাইউই বলেন, বাহরাইনের বিরুদ্ধে চালানো এই হামলা ছিল ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ’।

তাঁর দাবি, হামলার লক্ষ্যবস্তু ছিল বেসামরিক অবকাঠামো ও বিভিন্ন স্থাপনা, যা শুধু একটি দেশের সার্বভৌমত্বের ওপর আঘাতই নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যও উদ্বেগের বিষয়।

আরও পড়ুন

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠলো দিল্লিসহ উত্তর ভারত

তিনি আরও বলেন, এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

একইসঙ্গে তিনি এ ঘটনার কঠোর নিন্দা জানিয়ে বলেন, এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হওয়া উচিত। সূত্র: আলজাজিরা

ভোরের আকাশ/এম

বাহরাইন

শেয়ার করুন: