শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব : শিশুসহ নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ৭:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাডুনা রাজ্যে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় শিশুসহ অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) ভোরের দিকে একটি প্রত্যন্ত গ্রামে অতর্কিত অনুপ্রবেশ করে নিরীহ বাসিন্দাদের লক্ষ্য করে অমানবিক তাণ্ডব চালায় একদল হামলাকারী।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, কাডুনার কাউরু এলাকার ‘নারিডন’ গ্রামে মধ্যরাতের দিকে হানা দেয় সশস্ত্র গ্যাংয়ের সদস্যরা। গ্রামে ঢুকেই তারা এলোপাতাড়ি গুলি চালানোর পাশাপাশি বেশ কিছু বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়।

গ্রামপ্রধানের সচিব ডোগন রানা জানান, হামলাটি এতটাই আকস্মিক ছিল যে বাসিন্দারা আত্মরক্ষার কোনো সুযোগ পাননি। নিহতদের মধ্যে অন্তত আটজন শিশু রয়েছে এবং গুরুতর আহত আরও চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইশায়া দাওয়া নামের এক যুবনেতা জানান, হামলাকারীরা অত্যন্ত নৃশংসভাবে বেশ কয়েকজনকে হত্যা করে পালিয়ে যায়। সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

কাডুনা রাজ্য পুলিশের মুখপাত্র মনসুর হাসান জানিয়েছেন, হামলার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুতই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। তবে এখন পর্যন্ত কোনো অপরাধী বা জঙ্গি গোষ্ঠী এই হামলায় দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আইএসডব্লিউএপি-র পাশাপাশি বিভিন্ন অপরাধী গ্যাংয়ের আধিপত্য পুরো অঞ্চলে তীব্র নিরাপত্তা সংকট তৈরি করেছে। তথ্যসূত্র: রয়টার্স (Reuters)

নাইজেরিয়া

শেয়ার করুন: