শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আশিতে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জীবনের ৮০তম বসন্তে পদার্পণ করেছেন। 

রোববার (১৪ জুন) মার্কিন এই প্রভাবশালী নেতার জন্মদিন। বিশেষ এই দিনটি উদযাপনে হোয়াইট হাউসের দক্ষিণ লনে তৈরি করা হয়েছে বিশেষ বক্সিং রিং ও গ্যালারি, যেখানে বসে ট্রাম্প নিজেই বক্সিং ম্যাচ উপভোগ করবেন।

১৯৪৬ সালে নিউইয়র্কের কুইন্সে এক ধনী পরিবারে জন্ম নেওয়া ট্রাম্পের শৈশব কেটেছে বেশ চঞ্চলতায়। স্বভাবের আগ্রাসী ভাব দমাতে মাত্র ১৩ বছর বয়সে তাকে মিলিটারি একাডেমিতে পাঠায় পরিবার।

পরে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক শেষ করে বাবার আবাসন ব্যবসায় যোগ দেন তিনি। ১৯৭১ সালে পারিবারিক ব্যবসার হাল ধরে এর নাম দেন 'দ্য ট্রাম্প অর্গানাইজেশন'।

ম্যানহাটনে বিলাসবহুল ট্রাম্প টাওয়ার নির্মাণসহ হোটেল ও ক্যাসিনো ব্যবসায় ব্যাপক সাফল্য পান তিনি। পাশাপাশি 'দ্য অ্যাপ্রেন্টিস' রিয়েলিটি শো-এর মাধ্যমে বিশ্বজুড়ে তার তুমুল জনপ্রিয়তা তৈরি হয়।

আরও পড়ুন

ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার্মানি

ব্যবসায়িক সাফল্যের পর রাজনীতিতে নামেন ট্রাম্প। ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রথমবারের মতো হোয়াইট হাউসের চাবিকাঠি অর্জন করেন তিনি।

এরপর ২০২৪ সালের নির্বাচনে পুনর্নির্বাচিত হয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প।

ভোরের আকাশ/এম

ডোনাল্ড ট্রাম্প

শেয়ার করুন: