শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অবৈধ হজযাত্রীকে সহায়তা করলে ৩৩ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পবিত্র হজের মৌসুমে ভিজিট ভিসায় সৌদি আরব গিয়ে অবৈধভাবে হজ পালনের চেষ্টা করা ব্যক্তিদের আশ্রয় বা সহায়তা দিলে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকা।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়েছে, যারা ভিজিট ভিসাধারী হজযাত্রীদের হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসভবন বা অন্য কোনো স্থানে থাকার ব্যবস্থা করবেন, তাদের ওপর এই জরিমানা প্রযোজ্য হবে। পাশাপাশি প্রয়োজনীয় অনুমতি ছাড়া কাউকে মক্কা বা অন্যান্য পবিত্র স্থানে অবস্থান করতে সহায়তা করলেও একই শাস্তির আওতায় পড়তে হবে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, পুরো হজ মৌসুমজুড়ে—অর্থাৎ জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের মাঝামাঝি পর্যন্ত—এই নিয়ম কার্যকর থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, একই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকলে জরিমানার পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু ব্যক্তি নিয়মিতভাবে ভিজিট ভিসা ব্যবহার করে হজ পালনের চেষ্টা করেন, যা আইনত নিষিদ্ধ। এ ধরনের ঘটনায় প্রতি বছর শত শত মানুষকে দেশে ফেরত পাঠানো হয়।

হজের বিধিনিষেধ কঠোরভাবে মানার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, হাজিদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সবাইকে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে, আইন লঙ্ঘনের ক্ষেত্রে বড় ধরনের আইনি জটিলতায় পড়তে হতে পারে।

এছাড়া সৌদি আরবজুড়ে বিভিন্ন অঞ্চলের জন্য নির্ধারিত জরুরি নম্বরে এ ধরনের অনিয়মের তথ্য জানানোর জন্য জনসাধারণকে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ভোরের আকাশ/সু.পা

অবৈধ হজযাত্রী

শেয়ার করুন: