শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকলে ইসরায়েল ২ ঘণ্টাও টিকত না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সাথে ঐতিহাসিক চুক্তি ঘোষণার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলোর কারণে ইরানের সাথে এই চূড়ান্ত চুক্তিটি প্রায় ভেস্তে যেতে বসেছিল উল্লেখ করে নেতানিয়াহুকে এক হাত নিয়েছেন তিনি। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নেতানিয়াহুকে একজন ‘কঠিন মানুষ’ হিসেবে অভিহিত করেন।

সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, সে (নেতানিয়াহু) অত্যন্ত কঠিন একজন মানুষ। আর সত্যি বলতে, এই চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের প্রতি তার অনেক বেশি কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তবে ইসরায়েল দুই ঘণ্টাও টিকে থাকত না।

ঐতিহাসিক এই চুক্তির পর ট্রাম্প যেমন স্বস্তি প্রকাশ করেছেন, তেমনি তেহরানকে কড়া হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন। তিনি স্পষ্ট জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যদি উভয় পক্ষ একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে ইরানের ওপর আবারও হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার কারণেই মূলত ইরান এই চুক্তিতে আসতে বাধ্য হয়েছে।

আরও পড়ুন

মার্কিন-ইরান চুক্তিতে থাকছে যেসব বিষয়

ট্রাম্প বলেন, তারা (ইরান) তৃতীয় কোনো হামলা দেখতে চায়নি। তারা বেঁচে থাকাকেই প্রধান মনে করেছে।

তিনি আরও বলেন, আসল কথা হলো, আমরা ইরানের ওপর যে হামলাগুলো চালিয়েছিলাম, এই চুক্তিটি সম্পন্ন করার ক্ষেত্রে তার একটি বিশাল এবং সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। সূত্র: আল জাজিরা

ভোরের আকাশ/এসএইচ

ট্রাম্প

শেয়ার করুন: