শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কলকাতায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের পর চার দিনের ভারত সফরের অংশ হিসেবে কলকাতায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার (২৩ মে) সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দর থেকে সরাসরি কলকাতার তালতলায় অবস্থিত মিশনারিজ অব চ্যারিটি-এর সদর দপ্তর ‘মাদার হাউস’-এ যান রুবিও। সেখানে কিছু সময় অবস্থান করার পর দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।

এছাড়াও দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-এর সঙ্গে বৈঠকে অংশ নেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা ও মিত্র জোটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর সামাজিক যোগাযোগমাধ্যমে রুবিওর কলকাতা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এটিই মার্কো রুবিওর প্রথম ভারত সফর এবং এ সফরকে ঘিরে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

প্রায় ১৪ বছর পর কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ সফর করলেন। এর আগে ২০১২ সালের মে মাসে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কলকাতা সফর করেছিলেন।

তবে এবার কলকাতায় রুবিওর অন্য কোনো কর্মসূচি রয়েছে কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, মাদার হাউসের কর্মসূচি শেষে সেখান থেকেই সরাসরি বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন তিনি।

জানা গেছে, আগামী ২৬ মে পর্যন্ত ভারত সফরে থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় দিল্লির পাশাপাশি আগ্রা, জয়পুরের মত বেশ কয়েকটি শহরে দর্শনীয় স্থান পরিদর্শন করবেন তিনি।

 

আরও পড়ুন

ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফ্লোটিলার কর্মীদের নির্যাতন ও ধর্ষণের অভিযোগ

 

ভোরের আকাশ/ইউএম

 

কলকাতা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন: