শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফিলিপাইনের সিনেট ভবনে গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সিনেটর রোনাল্ড দেলা রোসাকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে ফিলিপাইনের সিনেট ভবন। 

বুধবার (১৩ মে) সন্ধ্যায় পুলিশ ও মেরিন সেনারা তাকে আটক করতে ভবনে প্রবেশ করলে সেখানে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে। অন্তত ১৫ রাউন্ড গুলির শব্দ শোনার পর পুরো ভবনটি লকডাউন করে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনী সিনেট ভবনে অভিযান শুরু করলে কয়েক মিনিটের ব্যবধানে একাধিক গুলির শব্দ শোনা যায়। গুলির শব্দ শুনে ভবনে অবস্থানরত সাংবাদিক ও কর্মীরা প্রাণভয়ে দিকবিদিক ছুটতে থাকেন। নিরাপত্তাকর্মীরা দ্রুত পুরো ভবন খালি করার নির্দেশ দেন এবং সশস্ত্র অবস্থান নেন। তবে গুলি ঠিক কারা চালিয়েছে-আইনশৃঙ্খলা বাহিনী নাকি সিনেটরের সশস্ত্র সমর্থকরা-তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সিনেটর রোনাল্ড দেলা রোসা ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের শাসনামলে দেশটির জাতীয় পুলিশ প্রধান ছিলেন। সে সময় দুতার্তের ঘোষিত বিতর্কিত ‘মাদকবিরোধী যুদ্ধের’ প্রধান সেনাপতি হিসেবে পরিচিত ছিলেন তিনি। ওই অভিযানে হাজার হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যার দায়ে আইসিসি সম্প্রতি দেলা রোসার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 

 

গত নভেম্বর থেকে তিনি আত্মগোপনে থাকলেও গত সোমবার হঠাৎ সিনেট ভবনে এসে আশ্রয় নেন। গ্রেপ্তারের আশঙ্কায় বুধবার ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন দেলা রোসা। সেখানে তিনি কান্নাজড়িত কণ্ঠে তার সমর্থকদের সিনেট ভবনে এসে তাকে রক্ষার আহ্বান জানান।

তিনি বলেন, আমি দেশের জন্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। আমাকে যেন হেগের আন্তর্জাতিক আদালতের হাতে তুলে দেওয়া না হয়।

তিনি আরও বলেন, একজন ফিলিপিনো নাগরিককে বিদেশি আদালতের হাতে সমর্পণ করা দেশের জন্য লজ্জাজনক। ০১৬ সালে শুরু হওয়া দুতার্তের সেই মাদকবিরোধী অভিযানে সরকারি হিসাবেই ৬ হাজারের বেশি মানুষ নিহত হন। 

তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি, নিহতের প্রকৃত সংখ্যা ১৫ থেকে ২০ হাজারের বেশি। সাবেক প্রেসিডেন্ট দুতার্তে নিজেও একই অভিযোগে বর্তমানে আইসিসিতে বিচারের মুখোমুখি রয়েছেন।

আরও পড়ুন

ইরান যুদ্ধে ৩৯ যুদ্ধবিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

বর্তমানে ফিলিপাইনের সিনেট ভবনের বাইরে শত শত বিক্ষোভকারী দেলা রোসার গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন। 

অন্যদিকে তার আইনজীবীরা তাকে বিদেশের হাতে প্রত্যর্পণ ঠেকাতে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। পুরো দেশজুড়ে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। সূত্র: রয়টার্স, আল জাজিরা

ভোরের আকাশ/নি

ফিলিপাইন

শেয়ার করুন: