শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হামাসের মুখপাত্র আবু উবায়দা ইসরায়েলের হামলায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হামাসের মুখপাত্র আবু উবায়দা ইসরায়েলের হামলায় নিহত
হামাসের মুখপাত্র আবু উবায়দা ইসরায়েলের হামলায় নিহত

ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দাকে হত্যা করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলছেন, শনিবার গাজায় পরিচালিত বিমান হামলায় আবু উবায়দা নিহত হয়েছেন।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক্সে পোস্টে জানিয়েছেন, “হামাসের সন্ত্রাস মুখপাত্র আবু উবায়দা গাজায় নিহত হয়েছেন। ইসরায়েলের নিরাপত্তা বাহিনীকে সফল অভিযানের জন্য অভিনন্দন।”

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, শনিবারের হামলায় আবু উবায়দাকে লক্ষ্য করা হয়েছিল। তবে তিনি সরাসরি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি। নেতানিয়াহু বলেন, “আমরা অপরাধী ও হত্যাকারী সংগঠন হামাসের মুখপাত্রকে আঘাত করেছি। আশা করি, সে আর আমাদের মাঝে নেই। তবে হামাস থেকে স্পষ্ট প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।”

আবু উবায়দা দীর্ঘদিন ধরে সামরিক পোশাক ও লাল কেফিয়েহ পরে ভিডিও বার্তায় হাজির হতেন। ইসরায়েল ২৩ মাস ধরে চলা গাজার সংঘাতের মধ্যে হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে নিয়মিত অভিযান চালাচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর তেলআবিব হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংসের প্রতিশ্রুতি দিয়েছে।

ইসরায়েল ইতিমধ্যে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া, সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ এবং হামলার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত ইয়াহইয়া সিনওয়ারসহ একাধিক কমান্ডারকে হত্যা করেছে। এতে হামাস মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে।

হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অন্তত ৬৩ হাজার ৪৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক। একই সময়, ২০২৩ সালের অক্টোবরের হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নিহত হয়েছে ১,২১৯ জন, যার অধিকাংশই বেসামরিক। জিম্মি করা ২৫১ জনের মধ্যে এখনও ৪৭ জন গাজায় আটক রয়েছেন।

ভোরের আকাশ//হ.র

হামাস-ইসরায়েল যুদ্ধহামাস

শেয়ার করুন: