শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিশিগানে ৫ জনকে গুলি করে হত্যা, সন্দেহভাজনের মরদেহ মিলল বনে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ধারাবাহিক বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। পরে ব্যাপক তল্লাশি অভিযানের মধ্যে হামলার সন্দেহভাজন ৩৯ বছর বয়সী চ্যাড হিকম্যানেরও মরদেহ এক বনাঞ্চল থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) মিশিগান স্টেট পুলিশের (এমএসপি) বরাত দিয়ে এপি নিউজ জানিয়েছে, শুক্রবার দুপুরের ঠিক আগে মিসাউকি কাউন্টির একটি বাড়িতে বন্দুক হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকাটি ডেট্রয়েট থেকে প্রায় ১৭০ মাইল (২৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তিনজনকে মৃত অবস্থায় দেখতে পায়। একই ঘটনায় গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্দেহভাজন চ্যাড হিকম্যান সেখান থেকে পালিয়ে যান। এরপর তাকে ধরতে আশপাশের দুইটি বাড়ি ও বনাঞ্চলজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়। তল্লাশির সময় অন্য একটি বাড়ি থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুলিশ হিকম্যানকে সশস্ত্র ও বিপজ্জনক উল্লেখ করে স্থানীয় বাসিন্দাদের তাকে কাছে না যাওয়ার এবং সতর্ক থাকার আহ্বান জানায়।

আরও পড়ুন

৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ২

পরে হিকম্যানের গাড়ির সন্ধান পাওয়া যায় হুইটলক লেকের কাছে একটি বনাঞ্চলে। গাড়িটির অবস্থান শনাক্ত করার পর ওই এলাকা থেকে হিকম্যানের মরদেহ এবং আরও একজনের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের তথ্য অনুযায়ী, এই ঘটনায় মোট পাঁচজন নিহত হয়েছেন এবং সন্দেহভাজন হিকম্যানও মারা গেছেন। হামলার কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। তথ্যসূত্র: এপি নিউজ।

ভোরের আকাশ/ইউএম

যুক্তরাষ্ট্র,বন্দুক হামলা,নিহত

শেয়ার করুন: