শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ড্রোন হামলায় আমিরাতের পারমাণবিক বৈদ্যুতিক কেন্দ্রে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ৫:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আল-দাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন লেগে যায়। রোববার (১৭ মে) আবুধাবি মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানায়, আগুনটি বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বলয়ের বাইরে সীমাবদ্ধ ছিল এবং তেজস্ক্রিয় নিরাপত্তা ব্যবস্থার ওপর এর কোনো প্রভাব পড়েনি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানানো হয়েছে। পাশাপাশি ঘটনার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।

এদিকে, ইসরায়েলের একটি সামরিক স্থাপনাকে কেন্দ্র করে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার দেশটির গণমাধ্যম জানায়, বিস্ফোরণের তীব্রতায় অধিকৃত অঞ্চলের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয় এবং বসতি স্থাপনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

সংঘবদ্ধ ধর্ষণ ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে আত্মহত্যা

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে অধিকৃত আল-কুদস (জেরুজালেম) শহরের পশ্চিমে বেইত শেমেশ এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকা কেঁপে ওঠে।

তবে ইসরায়েলি বাহিনীর জন্য রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নয়নে কাজ করা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান টোমের কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, এটি পূর্বপরিকল্পিত একটি পরীক্ষা ছিল। কোম্পানির দাবি, পরিকল্পনা অনুযায়ীই পরীক্ষাটি পরিচালনা করা হয়েছে। সূত্র : আল জাজিরা

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: