শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধ সত্ত্বেও হজ করতে সৌদি গেছেন ১৫ লাখের বেশি বিদেশি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবার সৌদি আরবে গেছেন ১৫ লাখের বেশি বিদেশি। যদিও মধ্যপ্রাচ্যে বর্তমানে যুদ্ধাবস্থা রয়েছে। তা সত্ত্বেও লাখ লাখ মানুষ সৌদিতে উপস্থিত হয়েছেন।

বার্তাসংস্থা এএফপি শনিবার (২৩ মে) জানিয়েছে, গত বছর যে সংখ্যক বিদেশি হজে গিয়েছিলেন এবার সে সংখ্যা ছাড়িয়ে গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস চলার সময় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর যৌথ হামলা চালায়। এ সময় ইরান পাল্টা হামলা হিসেবে সৌদিসহ অন্যান্য আরব দেশে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।

এতে করে পুরো মধ্যপ্রাচ্য কার্যত অচল হয়ে পড়ে। সেখানে চলাচল করা বিমানগুলোর হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়।

তবে এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি হওয়ার পর এয়ারলাইন্সগুলো সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইনে তাদের ফ্লাইট দ্রুত সময়ের মধ্যে চালু করে।

বিমান চলাচলে নানান বিঘ্ন ঘটা সত্ত্বেও হাজার হাজার মানুষ সৌদিতে জড়ো হওয়া শুরু করেন।

আরও পড়ুন

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

সৌদির হজ পাসপোর্ট ফোর্সের কমান্ডার সালেহ আল-মুরাব্বা এক সংবাদ সম্মেলনে বলেছেন, “বিদেশ থেকে আসা হজযাত্রীর সংখ্যা ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জনে পৌঁছেছে।’’

আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজ মাসে পবিত্র হজ পালন করা হয়। যেসব মুসলিমের আর্থিক সামর্থ্য রয়েছে তাদের হজ করা ফরজ।

ভোরের আকাশ/নি

হজ করতে সৌদি গেছেন ১৫ লাখের বেশি

শেয়ার করুন: