শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ মে ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছে।

স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটে লিউইয়াং শহরের হুয়াশেং ফায়ারওয়ার্কস কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের পরপরই উদ্ধারকর্মীরা কারখানার আশপাশের ৩ কিলোমিটার (১.৯ মাইল) এলাকার সবাইকে সরিয়ে নেয়।

কর্তৃপক্ষ জানায়, উদ্ধার ও অনুসন্ধান অভিযানে প্রায় ৫০০ জন কর্মী নিয়োজিত করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করতে রোবটও ব্যবহার করা হচ্ছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে প্রায় ৫০০ জরুরি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কারখানার ভেতরে থাকা দুটি গানপাউডার (বারুদ) গুদাম উদ্ধারকাজ চলাকালে উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সম্ভাব্য দ্বিতীয় দফা বিস্ফোরণ এড়াতে এলাকাজুড়ে আর্দ্রতা বাড়ানোর মতো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের আবাসিক ভবনের জানালাও ভেঙে যায় বলে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের দ্রুত খুঁজে বের করা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণে আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এক বাসিন্দা বেইজিং নিউজকে বলেন, তাদের গ্রামের বাড়িগুলোর জানালা ভেঙে গেছে এবং দরজাও বিকৃত হয়ে গেছে। রাস্তায় ছড়িয়ে পড়া পাথরের কারণে চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে। বিস্ফোরণে পুরো এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়।

লিউইয়াং শহরটি আতশবাজি উৎপাদনের জন্য পরিচিত, এবং এটিকে বিশ্বের অন্যতম বৃহৎ আতশবাজি উৎপাদন কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা কে কার কাছে হারলেন

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণ নতুন নয়। প্রায়ই দেশটিতে এমন দুর্ঘটনায় প্রাণহানির খবর গণমাধ্যমে আসে। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে হুবেই প্রদেশে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত হন। সূত্র: বিবিসি।

ভোরের আকাশ/আ.র

আতশবাজি কারখানায় বিস্ফোরণ

শেয়ার করুন: