শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ড. মুহাম্মদ ইউনূস

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকবো না

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকবো না
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকবো না

বাংলাদেশে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের পর তিনি আর কোনো সরকারি পদে থাকবেন না—যুক্তরাষ্ট্রের ইউটাহভিত্তিক সংবাদমাধ্যম ডেসারেট নিউজ-এ প্রকাশিত নিবন্ধে এমন ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২১ আগস্ট) নিবন্ধটি প্রকাশিত হয়।

ড. ইউনূস লিখেছেন, “জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে। এরপর যে সরকার আসবে, সেখানে আমি কোনো নির্বাচিত বা নিযুক্ত পদে থাকব না। আমাদের মূল লক্ষ্য হলো একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা, যেখানে সব বৈধ ভোটার—দেশে ও প্রবাসে—তাদের ভোট দিতে পারবেন।”

নিবন্ধে তিনি গত বছরের গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ, অর্থনীতি পুনর্গঠন, লুট হওয়া অর্থ উদ্ধারের প্রচেষ্টা ও সংস্কার কার্যক্রমের বিষয়েও বিস্তারিত উল্লেখ করেছেন।

ইউনূস বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনে স্বৈরাচার পতনের পর ছাত্রনেতাদের অনুরোধে তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ৮ আগস্ট।

তিনি আরও জানান, সরকারের অন্যতম অগ্রাধিকার ছিল গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং বিগত সরকারের আত্মসাৎ করা বিলিয়ন ডলার ফেরত আনা। পাশাপাশি সাংবিধানিক সংস্কারের মাধ্যমে যেন বাংলাদেশ আর কখনো স্বৈরাচারী শাসনে না ফেরে, সে ব্যবস্থা নিতেও কাজ করছে সরকার।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ইউরোপীয় ইউনিয়নসহ বৈশ্বিক অংশীদাররা বাংলাদেশকে সহায়তা করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সহযোগিতার কথা তিনি তুলে ধরেন।

ড. ইউনূস নিবন্ধের শেষাংশে লেখেন, “বাংলাদেশ যদি এমন একটি দেশে পরিণত হতে পারে, যেখানে সবাই নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করবে, তবে তা হবে লাখো মানুষের দৃঢ়তা, কল্পনা ও সাহসের ফল।”

 

ভোরের আকাশ/হ.র

ড. মুহাম্মদ ইউনূস

শেয়ার করুন: