শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মূল্যস্ফীতি বাড়লেও ইরানের পারমাণবিক ইস্যুতে অনড় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই তার প্রধান লক্ষ্য এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ বা জনগণের আর্থিক কষ্ট তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে না।

চীন সফরে যাওয়ার আগে হোয়াইট হাউজে মঙ্গলবার (১২ মে) সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমেরিকানদের অর্থনৈতিক পরিস্থিতি তাকে ইরান যুদ্ধ নিয়ে কোনো চুক্তিতে যেতে প্ররোচিত করছে না।

ট্রাম্প বলেন, আমি শুধু একটি বিষয় নিয়েই ভাবছি। ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমি কারও অর্থনৈতিক অবস্থা নিয়ে ভাবছি না। আমি শুধু নিশ্চিত করতে চাই, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।

ইতোমধ্যে তার এই বক্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সমালোচকদের দাবি, ইরান ইস্যুতে কেবল সামরিক ও ভূ-রাজনৈতিক লক্ষ্য নয়, যুদ্ধের কারণে সাধারণ আমেরিকানদের ওপর যে অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে সেটিও বিবেচনায় নেওয়া উচিত।

বিশেষ করে জ্বালানির দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ইরান সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রেও গ্যাসোলিনের মূল্য বেড়েছে। এতে জীবনযাত্রার ব্যয় আরও বৃদ্ধি পাচ্ছে। ঙ্গলবার প্রকাশিত নতুন তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

আরও পড়ুন

ইরানে ‘গোপন হামলা’ চালিয়েছে সৌদি আরব: রয়টার্স

হোয়াইট হাউজের জনসংযোগ পরিচালক স্টিভেন চং বলেন, আমেরিকানদের নিরাপত্তা নিশ্চিত করাই ট্রাম্পের প্রধান দায়িত্ব। তার মতে, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে, তাহলে তা যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

এদিকে রিপাবলিকান দলের নেতা উদ্বেগ প্রকাশ করে বলেন, দীর্ঘমেয়াদি সংঘাত ও অর্থনৈতিক চাপ আগামী নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানদের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ভোরের আকাশ/সু.পা

হরমুজ উত্তেজনা

শেয়ার করুন: