শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরান-সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ জুলাই ২০২৫, ১:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরান-সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের
ইরান-সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের

ইরান ও সিরিয়াকে ঘিরে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের পর বিরতির সুযোগে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে তেলআভিভ।

বৃহস্পতিবার (৩ জুলাই) ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান-এর বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে সংঘাত শিথিল হওয়ার পরপরই মস্কোর সঙ্গে আলোচনায় বসে ইসরায়েল। রাশিয়ার পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাবের ভিত্তিতে এই আলোচনা শুরু হয় যুদ্ধবিরতির এক সপ্তাহের মাথায়।

যদিও আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে— আলোচনার মূল এজেন্ডা ছিল সিরিয়া ও ইরানে ইসরায়েলের নিরাপত্তাগত উদ্বেগ এবং এর কূটনৈতিক সমাধানের সম্ভাবনা।

এদিকে ইরান ইস্যুতে রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কাঠামোগত চুক্তি করতে চায় ইসরায়েল। কান-এর প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে ইরানবিষয়ক একটি নিরাপত্তা কাঠামোর রূপরেখা তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

এই প্রস্তাবিত কাঠামোটি লেবাননের সঙ্গে অতীতের অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরাপত্তা চুক্তির আদলে তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া, যুদ্ধবিরতির পর আবারও আব্রাহাম অ্যাকর্ডস বা আরব দেশগুলোর সঙ্গে স্বাভাবিকীকরণ চুক্তি সম্প্রসারণে মনোযোগ দিয়েছে ইসরায়েল। এই উদ্যোগের অংশ হিসেবে এখন সিরিয়ার সঙ্গেও সম্ভাব্য আলোচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যদিও এ বিষয়ে এখনো সরকারি কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলের এই কৌশলগত কূটনীতি মধ্যপ্রাচ্যে নতুন এক মাত্রা যোগ করতে পারে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: