শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মোদিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ, রাজনীতির ময়দানে থালাপতি বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মোদিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ, রাজনীতির ময়দানে থালাপতি বিজয়
মোদিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ, রাজনীতির ময়দানে থালাপতি বিজয়

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় রুপালি পর্দার মতো বাস্তব রাজনীতিতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) গঠন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

১৯৭৪ সালের ২২ জুন চেন্নাইয়ে জন্ম নেয়া বিজয় শৈশব থেকেই শিল্প-সংস্কৃতিময় পরিবারে বেড়ে ওঠেন। বাবা এস এ চন্দ্রশেখর ছিলেন তামিল সিনেমার পরিচালক এবং মা শোভা চন্দ্রশেখর গায়িকা। মাত্র ১০ বছর বয়সে শিশু শিল্পী হিসেবে সিনেমায় অভিনয় শুরু করলেও নায়ক হিসেবে অভিষেক ঘটে ১৯৯২ সালে ‘নালাইয়া থিরপু’ ছবির মাধ্যমে।

দীর্ঘ অভিনয় জীবনে ‘থিরুমালাই’, ‘ঘিলি’, ‘থুপ্পাকি’ থেকে শুরু করে সাম্প্রতিক ব্লকবাস্টার ‘লিও’ তাকে তামিল সিনেমার শীর্ষে নিয়ে গেছে। এখন পর্যন্ত তিনি ৬৫টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন এবং দক্ষিণ ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকাদের একজন হিসেবে পরিচিত।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে থালাপতি বিজয় ঘোষণা দেন, তিনি চলচ্চিত্র থেকে সরে এসে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেবেন। দল ঘোষণার পর থেকেই টিভিকে দ্রুত আলোচনায় উঠে আসে। অক্টোবরে প্রথম জনসভায় দাঁড়িয়ে বিজয় বলেন, “রাজনীতি সিনেমা নয়, যুদ্ধক্ষেত্র।”

সম্প্রতি মাদুরাই জেলার এক মহাসমাবেশে অংশ নিয়ে তিনি আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে মাদুরাই পূর্ব আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে দেশজুড়ে আলোড়ন তোলেন এই তারকা।

রুপালি পর্দায় ‘সেনাপতি’ নামে খ্যাত থালাপতি বিজয় এবার বাস্তবের ময়দানে নেতৃত্বের লড়াইয়ে নেমেছেন। কোটি ভক্তের সমর্থন ও জনপ্রিয়তা তাকে ভারতীয় রাজনীতিতে নতুন সেনাপতি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে বলেই বিশ্লেষকদের অভিমত।

ভোরের আকাশ//হ.র

বিজেপিনরেন্দ্র মোদিভারত

শেয়ার করুন: