শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধর্মঘটে এয়ার কানাডার ৭০০ ফ্লাইট বাতিল, বিপাকে লাখো যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ধর্মঘটে এয়ার কানাডার ৭০০ ফ্লাইট বাতিল, বিপাকে লাখো যাত্রী
ধর্মঘটে এয়ার কানাডার ৭০০ ফ্লাইট বাতিল, বিপাকে লাখো যাত্রী

বেতন বৃদ্ধির দাবিতে কেবিন ক্রুদের ধর্মঘটে অচল হয়ে পড়েছে কানাডার জাতীয় বিমান সংস্থা এয়ার কানাডা। এতে বিশ্বজুড়ে যাত্রী পরিবহনে ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে। ফ্লাইট অ্যাটেনডেন্টদের আন্দোলনের কারণে সংস্থাটি তাদের সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। এর ফলে প্রতিদিন এক লাখ ৩০ হাজারের বেশি যাত্রীর ভ্রমণ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এয়ার কানাডার ফ্লাইট অ্যাটেনডেন্টরা ধর্মঘট শুরু করার পর প্রতিষ্ঠানটি সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

এয়ার কানাডার ১০ হাজার কেবিন ক্রুর প্রতিনিধিত্বকারী সংগঠন কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই) এক বিবৃতিতে জানায়, “আমরা বর্তমানে আনুষ্ঠানিকভাবে ধর্মঘটে রয়েছি।”

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, কর্মীদের এই আন্দোলনের কারণে বিশ্বের ১৮০টি শহরে সরাসরি ফ্লাইট পরিচালনা সম্পূর্ণ স্থগিত করা হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়ে এয়ার কানাডা জানিয়েছে, “ধর্মঘটের কারণে যাত্রীদের যে অসুবিধা হচ্ছে, আমরা তার জন্য দুঃখিত।”

এর আগে, বুধবার সিইউপিই কর্মীদের ৭২ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয়। সম্ভাব্য এই পরিস্থিতি মোকাবিলায় ধীরে ধীরে কার্যক্রম সীমিত করতে শুরু করেছিল এয়ার কানাডা।

শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে দেওয়া এক ঘোষণায় সংস্থাটি জানায়, ধর্মঘটের কারণে বিশ্বের বিভিন্ন রুটে ৬২৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে এক লাখের বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। পরদিন শনিবার নির্ধারিত আরও ৭০০ ফ্লাইটও বাতিল করা হয়।

সূত্র: এএফপি

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: