শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রুশ হামলায় কিয়েভে ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ জুলাই ২০২৬, ২:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে বুধবার (০১ জুলাই) রাতভর বড় আকারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে রুশ বাহিনী। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন এবং আহত হয়েছেন ৫৬ জন। আহতদের মধ্যে ২ জন শিশু আছে এবং কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎশ্চিকো এবং রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান কর্মকর্তা তাইমুর টিকাচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামেপোস্ট করা পৃথক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তাইমুর তার টেলিগ্রামবার্তায় বলেছেন, বুধবার কিয়েভ এবং তার আশপাশের কমপক্ষে ৩৬টি এলকায় ইউএভি ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছ রুশ বাহিনী।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বুধবার রাতের হামলার তথ্য স্বীকার করে বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, কিয়েভ এবং তার আশপাশের এলাকার সামরিক এবং বিদুৎ উৎপাদন ও সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে বুধবার রাতের সামরিক অভিযানে দূরপাল্লার হাই-প্রিসিশন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন

আরব সাগরে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ১

ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোর মধ্যে প্রধানত ইউক্রেনীয় বিমানবাহিনীর বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। সম্প্রতি রাশিয়ার বেসামরিক স্থাপনায় ইউক্রেনের সেনাবাহিনীর হামলার জবাব দিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রুশ বিবৃতিতে।

হামলার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্তমানে এক সরকারি সফরে আয়ারল্যান্ডে অবস্থান করছিলেন। বুধবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন তিনি। সেই সঙ্গে ইউক্রেনের জনসাধারণকে সতর্ক থাকা এবং ফের হামলা শুরু হলে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন জেলেনস্কি। সূত্র : এএফপি, আলজাজিরা

ভোরের আকাশ/সু.পা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

শেয়ার করুন: