শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।

মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি জানান, ইসলামাবাদ শান্তি আলোচনার জন্য ইরানের পক্ষ থেকে নিশ্চিত বার্তার অপেক্ষায় রয়েছে পাকিস্তান। বিষয়টি এখন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে কারণ দুই পক্ষের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি।

মন্ত্রী তারার উল্লেখ করেন, পাকিস্তানের স্থানীয় সময় বুধবার (২২ এপ্রিল) ভোর ৪টা ৫০ মিনিটে এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে। তার আগে ইরানের পক্ষ থেকে আলোচনায় অংশ নেওয়ার সিদ্ধান্ত আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ক্রিটিক্যাল হিসেবে দেখা হচ্ছে।

মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান ইরানের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখছে এবং কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের পথ খুঁজছে। ইরান যাতে দ্বিতীয় দফার এই বৈঠকে অংশগ্রহণ করে, সে জন্য ইসলামাবাদ তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মূলত যুদ্ধবিরতি শেষ হওয়ার পর বড় ধরনের কোনো সংঘাত এড়াতেই পাকিস্তান এই শেষ মুহূর্তের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

ভোরের আকাশ/নি

ইরান

শেয়ার করুন: