শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ জুন ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে খালদেহ এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বৈরুতুকে দক্ষিণ লেবাননের সঙ্গে সংযুক্ত করা প্রধান মহাসড়কে এ হামলার ঘটনা চালায় ইসরায়েলি বাহিনী।

বুধবার (০৩ জুন) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

আরও পড়ুন

মমতার পাশে মাত্র ৮ জন বিধায়ক এবং ৬ জন এমপি

এই হামলার সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর নিয়ে নতুন দফায় আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈরুতের আশপাশে আর হামলা না চালানোর বিষয়ে সম্মত হয়েছেন এবং হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘর্ষও বন্ধ হবে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। প্রতিদিনই লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

ভোরের আকাশ/সু.পা

লেবানন-ইসরায়েল যুদ্ধ

শেয়ার করুন: