দিল্লিতে বহুতল ভবনে আগুন, ৯ জনের মৃত্যু

দিল্লির একটি বহুতল ভবনে আগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (২ মে) সেখানকার ভিবেক বিহার এলাকার চার তলা ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এনটিভি জানিয়েছে, ভোর ৪টার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ছুটে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার আগে আগুন তৃতীয় ও চতুর্থ তলায়ও ছড়িয়ে পড়ে।
পোড়া ভবন থেকে এক ডজনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। আহতদের গুরু ত্যাগ বাহাদুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একটি ভিডিওতে দেখা গেছে, ভবনটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে এবং ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা রাজেন্দ্র প্রসাদ মীনা এক বিবৃতিতে বলেছেন, “ভোর ৪টার দিকে আগুনের খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার অভিযান শুরু করা হয়।” সূত্র: এনডিটিভি
পুলিশ জানিয়েছে, তারা নিহতদের সবার মরদেহ উদ্ধার করেছে এবং সেগুলো দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করেছে। এদিকে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে স্থানীয় এক বাসিন্দা বার্তাসংস্থা এএনআইকে বলেছেন, এসি বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ভোরের আকাশ/সু.পা