শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুদানে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সুদানের উত্তর দারফুর অঙ্গরাজ্যের একটি উপজাতীয় আদালতে ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লয়ার্স। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল এ তথ্য প্রকাশ করেছে।

ইমার্জেন্সি লয়ার্স জানিয়েছে, রোববার (২ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টার দিকে উত্তর দারফুরের আল সেরিফ এলাকার আল জাওয়িয়া ঘারায় এ হামলার ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় বিরোধ নিষ্পত্তি ও বিভিন্ন মামলার শুনানির জন্য আদালত চত্বরে বিপুলসংখ্যক বেসামরিক মানুষ উপস্থিত ছিলেন।

সংগঠনটির প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাটি সুদানি সামরিক বাহিনীর (SAF) একটি ড্রোন থেকে চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি দেশটির সেনাবাহিনী।

হামলায় আদালত ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইমার্জেন্সি লয়ার্স জানিয়েছে, এটি ছিল একটি বেসামরিক স্থাপনা, যা স্থানীয় জনগণের বিচারিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার কাজে ব্যবহৃত হতো।

মানবাধিকার সংগঠনটি আরও জানায়, উত্তর দারফুরে চলমান সামরিক অভিযানের মধ্যে ড্রোন হামলার ব্যবহার বেড়েছে। বেসামরিক মানুষের জমায়েত লক্ষ্য করে হামলার ঘটনা দেশটির মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। তারা এ হামলার নিন্দা জানিয়ে একটি স্বাধীন ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

আল জাওয়িয়া ঘারা এলাকাটি আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাটি কাবকাবিয়া শহরের কাছে অবস্থিত, যা এল ফাশের থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে। গত বছরের অক্টোবরে বড় ধরনের অভিযানের মাধ্যমে আরএসএফ এল ফাশের দখলে নেয়।

আরও পড়ুন

মদ্যপায়ী দুই রাশিয়ানের মারামারি, একজনের মৃত্যু আরেকজন হাসপাতালে

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং সুদানি সামরিক বাহিনী (SAF)-এর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব সশস্ত্র সংঘাতে রূপ নেয়। SAF-এর নেতৃত্ব দিচ্ছেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফ-এর নেতৃত্বে রয়েছেন জেনারেল মোহাম্মদ হামদান দাগালো।

এরপর থেকে চলমান সংঘাতে সুদানে ব্যাপক প্রাণহানি ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ যুদ্ধে প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং এটি বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে পরিণত হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

সুদান, ড্রোন হামলা

শেয়ার করুন: