শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুদানে আরএসএফ-এসপিএলএমের হামলা প্রতিহতের দাবি সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ৬:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সুদানের ব্লু নাইল রাজ্যের ইথিওপিয়া সীমান্তবর্তী কাইসান শহরে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ও তাদের মিত্র সুদান পিপলস লিবারেশন মুভমেন্টের (এসপিএলএম) হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হামলাটি ফসল কাটার মৌসুমে কৃষকদের লক্ষ্য করে চালানো হয়। কাইসান গভর্নরেট এক বিবৃতিতে এই হামলাকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। তাদের ভাষ্য, এ ধরনের হামলা সাধারণ মানুষের জীবিকা, নিরাপত্তা ও স্থিতিশীলতাকে সরাসরি হুমকির মুখে ফেলছে।

তবে হামলায় হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে আরএসএফের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে গত ১০ জুলাই , সুদানি সেনাবাহিনী জানিয়েছিল, কাইসান গভর্নরেটের ডেইম সাদ ও ইয়ারা এলাকায় আরএসএফের হামলা প্রতিহত করেছে তারা।

আরও পড়ুন

ট্রাম্পের পোস্ট থেকে হঠাৎ সরল টেইলর সুইফটের গান

ব্লু নাইল রাজ্যের বড় অংশ বর্তমানে সুদানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, এসপিএলএম ২০১১ সাল থেকে দক্ষিণ কর্ডোফান ও ব্লু নাইল অঞ্চলের স্বায়ত্তশাসনের দাবিতে সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে।

২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফ ও সুদানি সেনাবাহিনীর মধ্যে সংঘাত চলছে। আরএসএফকে সেনাবাহিনীতে একীভূত করার বিষয়টি নিয়ে বিরোধ থেকেই এই সংঘাতের সূত্রপাত। দীর্ঘস্থায়ী এই যুদ্ধে দশ হাজারেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। একই সঙ্গে দেশটিতে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ায় এটি বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে পরিণত হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

সুদানে আরএসএফ

শেয়ার করুন: