শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ও গোয়েন্দা সক্ষমতা বাড়ানোর ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ৩:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের গুণগত ও পরিমাণগত সক্ষমতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে কাজ করা দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার কার্যক্রমও সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, বৃহস্পতিবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের বর্ধিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে পারমাণবিক শক্তিকে আরও শক্তিশালী করার পাশাপাশি জেনারেল রিকনাইসেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো-এর দায়িত্ব ও কার্যপরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়াকে কেন্দ্র করে গোয়েন্দা অভিযান পরিচালনার দায়িত্বে রয়েছে এই সংস্থাটি।

কেসিএনএ জানায়, সম্ভাব্য শত্রুদের হুমকি মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহে সংস্থাটির সক্ষমতা আরও উন্নত করা হবে।

১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের পর কোনো শান্তিচুক্তি না হওয়ায় উত্তর ও দক্ষিণ কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে। পারমাণবিক কর্মসূচির কারণে উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও বহাল রয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সমঝোতার আহ্বান বারবার প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে তাদের "সবচেয়ে শত্রুভাবাপন্ন রাষ্ট্র" হিসেবে আখ্যা দিয়ে নিজেদের "অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র" বলে ঘোষণা করেছে।

কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ গবেষক হং মিন বলেন, উত্তর কোরিয়া এখন দুই কোরিয়াকে দুটি পৃথক ও বৈরী রাষ্ট্র হিসেবে বিবেচনা করছে। ফলে দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে সামরিক গোয়েন্দা কার্যক্রমের গুরুত্ব আরও বেড়েছে।

আরও পড়ুন

বিশ্বকাপের ইতিহাসে ফ্রান্সের এমন ঘটনা দ্বিতীয়বার

বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সেনা সহায়তা দেওয়ার বিনিময়ে উত্তর কোরিয়া সামরিক প্রযুক্তি, বিশেষ করে নজরদারি স্যাটেলাইট প্রযুক্তি অর্জনের চেষ্টা করছে। ২০২৩ সালে উত্তর কোরিয়া একটি সামরিক গোয়েন্দা উপগ্রহ সফলভাবে কক্ষপথে পাঠায় এবং দাবি করে, সেটি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ছবি সংগ্রহ করছে।

এদিকে দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা সম্প্রসারণের বিষয়ে তারা নিবিড়ভাবে নজর রাখছে। কোরীয় যুদ্ধের পর থেকে উত্তর কোরিয়া তথ্য সংগ্রহ, গুপ্তচরবৃত্তি এবং হত্যাকাণ্ডসহ বিভিন্ন গোপন অভিযান পরিচালনা করে আসছে। সূত্র: এএফপি

ভোরের আকাশ/সু.পা

উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া

শেয়ার করুন: