শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এক রাতে রাশিয়ার ২৮ জাহাজে হামলা ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ৪:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আজভ সাগরে রাশিয়ার ২১টি তেলবাহী ট্যাংকারসহ মোট ২৮টি জাহাজে আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। একই সময়ে গুরুত্বপূর্ণ ডন-আজভ খাল দিয়ে নৌযান চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে রাশিয়া।

ইউক্রেনের মানববিহীন সিস্টেম বাহিনীর কমান্ডার রবার্ট ব্রোভদি জানান, শুক্রবার রাতের অভিযানে ২১টি ট্যাংকার, চারটি টাগবোট, দুটি শুষ্ক পণ্যবাহী জাহাজ এবং একটি বিশেষায়িত জাহাজে মোট ৭৩টি সফল আঘাত হানা হয়েছে। খবর কিয়েভ ইন্টারন্যাশনালের।

তিনি জানান, ‘রাশিয়ার ট্যাংকার বহর দ্রুত ছোট হয়ে আসছে। কের্চ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও বন্ধ হয়ে গেছে।’

আরও পড়ুন

সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

ইউক্রেনের জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানায়, এসব ট্যাংকার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল ও জ্বালানি পণ্য পরিবহনে ব্যবহৃত হয়। সেখান থেকে পাওয়া অর্থ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান পরিচালনায় ব্যয় করা হয়।

এতে আরও বলা হয়, টাগবোট, পণ্যবাহী ও বিশেষায়িত জাহাজগুলো রাশিয়ার সামরিক রসদ পরিবহন, বন্দর পরিচালনা এবং লজিস্টিক সহায়তায় ব্যবহৃত হয়ে থাকে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে ইউক্রেন।

ভোরের আকাশ/এম
 

ইউক্রেন

শেয়ার করুন: