শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তেহরান রুটে ফেরার প্রস্তুতি নিচ্ছে লুফথানসা?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউরোপের অন্যতম বৃহৎ বিমান পরিবহন গ্রুপ লুফথানসা গ্রুপ আবারও ইরানে ফ্লাইট পরিচালনা শুরু করার আগ্রহ প্রকাশ করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। এতে বলা হয়, প্রয়োজনীয় পরিস্থিতি অনুকূলে এলে সংস্থাটি ইরানগামী ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, লুফথানসা গ্রুপের প্রধান সম্প্রতি ইমাম খোমেনি বিমানবন্দর শহরের প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রতিষ্ঠানটি ইরানে ফ্লাইট পুনরায় চালুর প্রস্তুতির কথা জানায়।

লুফথানসা গ্রুপের অধীনে রয়েছে লুফথানসা এয়ারলাইন্স, ইউরোউইংস, আইটিএ এয়ারওয়েজ এবং অস্ট্রিয়ান এয়ারলাইন্স-সহ একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা।

চলতি বছরের এপ্রিলে ইরান আন্তর্জাতিক ফ্লাইটের জন্য দেশটির পূর্বাঞ্চলের আকাশসীমা পুনরায় উন্মুক্ত করে। পরে এ মাসে পশ্চিমাঞ্চলসহ পুরো দেশের আকাশসীমায় ২৪ ঘণ্টা পূর্ণাঙ্গ প্রবেশাধিকার চালু করা হয়।

আরও পড়ুন

অসুস্থতার গুঞ্জন ছড়াল সালমানের নতুন উপস্থিতি

গত ২৫ এপ্রিল থেকে ধীরে ধীরে আন্তর্জাতিক বিমান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বর্তমানে আটটি এয়ারলাইন্সের মাধ্যমে ১৫টি গন্তব্যে ফ্লাইট পরিচালিত হচ্ছে। এসব গন্তব্যের মধ্যে রয়েছে সৌদি আরব, তুরস্ক, ওমান, চীন এবং রাশিয়া।

আন্তর্জাতিক বিমান চলাচল পুনরুদ্ধারের এই প্রক্রিয়া ইরানের সঙ্গে বৈশ্বিক যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে। সে সঙ্গে নিষেধাজ্ঞার অর্থ ছাড় পাওয়ায় ইরানের অর্থনীতি চাঙ্গা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

ভোরের আকাশ/জেআ

ইউরোপইরানএয়ারলাইনসআল-জাজিরা

শেয়ার করুন: