শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজায় যুদ্ধবিরতির পথে অগ্রগতি, শিগগিরই ঘোষণা আসতে পারে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ জুন ২০২৫, ৬:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজায় যুদ্ধবিরতির পথে অগ্রগতি, শিগগিরই ঘোষণা আসতে পারে: ট্রাম্প
গাজায় যুদ্ধবিরতির পথে অগ্রগতি, শিগগিরই ঘোষণা আসতে পারে: ট্রাম্প

গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সংঘাত থামাতে যুদ্ধবিরতির একটি চুক্তি ‘খুব কাছাকাছি’ রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (৩০ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, “মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির একটি চুক্তিতে পৌঁছাতে খুবই কাছাকাছি অবস্থানে রয়েছেন। আমরা আজকের মধ্যেই অথবা আগামীকাল এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারি।”

হামাসের রাজনৈতিক ব্যুরোও জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং গাজার অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

মার্কিন প্রস্তাব অনুযায়ী, ২৮ জন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ১,২০০-র বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি এবং ৬০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে।

তবে আলোচনার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, দেইর আল-বালাহ, খান ইউনিস, রাফা এবং গাজা সিটিতে একযোগে চালানো হামলায় বেসামরিক নাগরিকসহ বহু মানুষ প্রাণ হারিয়েছেন।

এদিকে, যুদ্ধবিরতির প্রক্রিয়া থমকে যাওয়ার আশঙ্কা আরও বাড়িয়েছে ইসরাইলি বিক্ষোভ। কেরেম শালোম ক্রসিংয়ের কাছে ‘খাদ্য নয়, শুধু জিম্মি ফেরত চাই’ লেখা ব্যানার নিয়ে মানবিক সহায়তা বহনকারী ট্রাক আটকে দেয় বিক্ষোভকারীরা।

অন্যদিকে, পশ্চিম তীরে নতুন করে ৫ হাজার বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরাইল। আন্তর্জাতিক সমালোচনার মুখেও এই পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহু সরকার।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: