শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আঞ্চলিক সহযোগিতায় ভারত-বাংলাদেশ হতে পারে প্রধান শক্তি : প্রণয় ভার্মা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আঞ্চলিক সহযোগিতায় ভারত-বাংলাদেশ হতে পারে প্রধান শক্তি : প্রণয় ভার্মা
আঞ্চলিক সহযোগিতায় ভারত-বাংলাদেশ হতে পারে প্রধান শক্তি : প্রণয় ভার্মা

ভৌগোলিক নৈকট্য, অর্থনৈতিক সম্ভাবনা ও ভবিষ্যৎ প্রত্যাশা কাজে লাগিয়ে ভারত ও বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতার মূল চালিকাশক্তি হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রতিরক্ষা কলেজে (এনডিসি) চলমান কোর্সের অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তৃতা দেন তিনি। পরে মঙ্গলবার ঢাকার ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়।

ভারতের দীর্ঘমেয়াদি পররাষ্ট্রনীতি, উন্নয়ন কৌশল ও দ্বিপাক্ষিক সম্পর্কের ভিশন তুলে ধরে প্রণয় ভার্মা বলেন, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, বৈশ্বিক শাসন কাঠামোর সংস্কার, গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষা এবং টেকসই উন্নয়ন—এসব ক্ষেত্রেই ভারতের বৈশ্বিক সম্পৃক্ততা ক্রমেই বিস্তৃত হচ্ছে।

তিনি আরও জানান, ভারতের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারে বাংলাদেশ বিশেষ স্থান দখল করে আছে। ‘প্রতিবেশী প্রথম নীতি’, ‘অ্যাক্ট ইস্ট পলিসি’, ‘মহাসাগর নীতি’ এবং ভারতের ইন্দো-প্যাসিফিক ভিশনের মধ্য দিয়েই তা প্রতিফলিত হচ্ছে।

প্রণয় ভার্মা বলেন, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবৃদ্ধিকে একত্রিত করতে কাজ করছে বিমসটেক, যার সদরদপ্তর রয়েছে ঢাকায়। আর এই কাঠামোর মধ্যেই ভারত ও বাংলাদেশ দুই প্রধান অর্থনীতি হিসেবে আঞ্চলিক একীভূতকরণের চালিকাশক্তি হয়ে উঠছে।

তিনি জোর দিয়ে বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতে ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও স্থিতিশীল, ইতিবাচক ও পারস্পরিকভাবে উপকারী করে তুলতে উভয় দেশই প্রতিশ্রুতিবদ্ধ। আর এই অংশীদারিত্বের মূল সুবিধাভোগী হবে দুই দেশের জনগণ।

ভোরের আকাশ//হ.র

হাইকমিশনার

শেয়ার করুন: