শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরমুজ রুটে তেল রপ্তানিতে বড় ছাড় দিচ্ছে ইরাক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ মে ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে তেল রপ্তানি বাড়াতে বড় ধরনের মূল্যছাড় দিয়েছে ইরাক। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে নিজ খরচে তেল পরিবহন করতে রাজি এমন ক্রেতাদের জন্য এই ছাড় দেওয়া হচ্ছে। বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা ও নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও রপ্তানি ধরে রাখতে এই কৌশল নিয়েছে দেশটি।

ইরাকের রাষ্ট্রীয় সংস্থা স্টেট অর্গানাইজেশন ফর মার্কেটিং অয়েল (এসওএমও)-এর তথ্য অনুযায়ী, মে মাসের সরবরাহের জন্য বসরা মিডিয়াম ক্রুড অয়েলের দামে ব্যারেলপ্রতি সর্বোচ্চ ৩৩.৪ ডলার পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। তবে শর্ত হলো, ক্রেতাদের নিজ দায়িত্বে হরমুজ প্রণালি ব্যবহার করে তেল পরিবহন করতে হবে।

এর আগে ইরানের ওপর হামলা ও আঞ্চলিক অস্থিরতার কারণে হরমুজ প্রণালি দিয়ে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় ইরাক কিছুটা উৎপাদন কমিয়েছিল। বর্তমানে কিছু তেল পাইপলাইনের মাধ্যমে তুরস্ক হয়ে রপ্তানি করা হলেও সমুদ্রপথের তুলনায় সেই পরিমাণ অনেক কম।

বিশ্লেষকদের মতে, নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও বৈশ্বিক বাজারে অবস্থান ধরে রাখতে এবং রপ্তানি বাড়াতে ইরাক এখন মূল্যছাড়ের কৌশল গ্রহণ করেছে।

এদিকে, গত ৩ মে ওপেক প্লাসভুক্ত রাশিয়া ও সৌদি আরবসহ সাতটি দেশ বৈশ্বিক তেল বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে উৎপাদন বাড়ানোর ঘোষণা দেয়। সিদ্ধান্ত অনুযায়ী, জুন মাস থেকে উৎপাদন বৃদ্ধি শুরু হবে, যার বড় অংশ আসবে সৌদি আরব ও রাশিয়া থেকে।

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: