শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ মে ২০২৬, ৮:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মুসলিম জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার (২৭ মে) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে পুতিনের শুভেচ্ছা বার্তা তুলে ধরেছে বাংলাদেশে অবস্থিত রুশ দূতাবাস।

এতে বলা হয়, আপনাদের পূর্বপুরুষদের আদর্শ ও শতাব্দীপ্রাচীন ঐতিহ্য অনুসরণ করে আপনারা ব্যাপকভাবে এই প্রাচীন ধর্মীয় উৎসব উদযাপন করেন, যা বিশ্বাসীদের ইসলামের শিকড়ের সঙ্গে পুনরায় সংযুক্ত করে এবং দয়া ও ন্যায়বিচার, দানশীলতা ও ধর্মভীরুতার আহ্বান জানায়।

শুভেচ্ছা বার্তায় পুতিন বলেছেন, আমি উল্লেখ করতে চাই যে, মুসলিম সংগঠনগুলো আমাদের দেশের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছে। তারা পারিবারিক মূল্যবোধ সুদৃঢ় করা, তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম গড়ে তোলা এবং সামাজিকভাবে গুরুত্বপূর্ণ শিক্ষা ও দাতব্য কার্যক্রম বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

আরও পড়ুন

ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরল ৫ প্রাণ

অবশ্যই, মাতৃভূমির রক্ষকদের পাশাপাশি তাদের পরিবার ও স্বজনদের সহায়তায় আপনাদের অর্থবহ প্রচেষ্টা গভীর প্রশংসার দাবিদার।

বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

ভোরের আকাশ/এম

পুতিনঈদুল আজহা

শেয়ার করুন: