শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইয়েমেন অভিযানে ১৫৩ জন নিহতের কথা স্বীকার করলো পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইয়েমেনে গত বছর হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো মার্কিন বিমান হামলায় অন্তত ১৫৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২৪৩ জন আহত হয়েছেন। চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন দেশটির কংগ্রেসকে দেওয়া এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য হিল’-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের একটি আইনের বাধ্যবাধকতা হিসেবে গত সোমবার সিনেট আর্মড সার্ভিসেস কমিটির কাছে ১২ পৃষ্ঠার এই প্রতিবেদনটি জমা দেয় পেন্টাগন। সেখানে গত বছরের এপ্রিলে ইয়েমেনে ঘটা তিনটি পৃথক ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ৬ এপ্রিল সানা শহরে মার্কিন হামলায় ৫ জন সাধারণ নাগরিক নিহত হন। একই বছরের ১৭ এপ্রিল রাস ঈসা বন্দরে চালানো হামলায় প্রাণ হারান ৮০ জন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ রাস ঈসা বন্দরের এই হামলাকে 'যুদ্ধাপরাধ' হিসেবে চিহ্নিত করে তদন্তের দাবি জানিয়েছিল। এছাড়া ২৮ এপ্রিল সাডার কাছে চালানো তৃতীয় হামলায় ৪৭ জন সাধারণ নাগরিক নিহত হন।

আরও পড়ুন

নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের বৈঠক

পেন্টাগন জানিয়েছে, বেসামরিক নাগরিক হতাহতের আরও ১৫টি ঘটনা বর্তমানে পর্যালোচনা বা তদন্তাধীন রয়েছে। তবে ইয়েমেনের পরিস্থিতি পর্যবেক্ষণকারী স্বাধীন সংস্থা ‘ইয়েমেন ডাটা প্রজেক্ট’-এর দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা পেন্টাগনের হিসাবের চেয়েও বেশি। তাদের তথ্যমতে, অন্তত ২৩৮ জন সাধারণ নাগরিক এতে নিহত হয়েছেন।

অন্যান্য অভিযান প্রসঙ্গে পেন্টাগনের এই প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক চোরাচালানকারী ট্রলার ও নৌযানে মার্কিন হামলায় কোনো সাধারণ নাগরিকের মৃত্যু হয়নি। সূত্র: আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ/এসএইচ

পেন্টাগন

শেয়ার করুন: