শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ওমান উপকূলে ইরানের একটি কার্গো বার্জে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে এ হামলা চালায় মার্কিন সেনারা। ইরানের সিরিক কাউন্টির গভর্নরের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা মেহের নিউজ।

বিশালাকৃতির বার্জটির মালিক সিরিকের স্থানীয়রা। এটি ওমানের খাসাব বন্দর থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে আসছিল। খাসাব থেকে ৫ নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় হামলার শিকার হয় বার্জটি। এটিতে পাঁচজন ক্রু ছিলেন। হামলার পর পাশের একটি জাহাজ তাদের উদ্ধার করে ওমানে নিয়ে যায়।

হরমুজ প্রণালির ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। গতকাল বুধবার জাহাজটির ইঞ্জিন রুমে মিসাইল ছুড়ে মার্কিন সেনারা। এরপর তিন ভারতীয় নিখোঁজ ছিলেন। আজ জানা গেছে তারা তিনজনই প্রাণ হারিয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার (১১ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের জাহাজ চলাচল বিষয়ক মন্ত্রী সর্বনান্দ সোনোওয়াল নিশ্চিত করেছেন নিখোঁজ তিন নাবিকের সবাই নিহত হয়েছেন। সেত্তেবেল্লো নামে এ তেলের ট্যাংকার জাহাজটির ইঞ্জিন রুমে মিসাইল ছোড়ে যুক্তরাষ্ট্র। এতে সেখানে আগুন ধরে যায়।

আরও পড়ুন

ইয়াঙ্গুনে মার্কিন কূটনীতিকের মৃত্যু, থাই নারী আটক

পালাওয়ের পতাকাবাহী জাহাজটিতে ২৮ জন ক্রু ছিলেন। যারমধ্যে ২৪ জনই ভারতীয়। ওমানি বন্দর সোহর থেকে ২০ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয় এটি। এরপর জাহাজ থেকে সাহায্যের আবেদন জানানো হয়।

ওমানের রাজধানী মাসকাটস্থ ভারতীয় দূতাবাস এক্সে এক পোস্টে বলেছে, ২৪ ভারতীয় নাগরিকের মধ্যে ২১ জনকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তবে পরবর্তীতে জানা যায় নিখোঁজ ওই তিন নাবিক নিহত হয়েছেন। সূত্র: মেহের নিউজ

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: