শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না বলে মন্তব্য করেছেন ইরানের সংসদের দ্বিতীয় ডেপুটি স্পিকার আলি নিকজাদ। তিনি বলেন, হরমুজ প্রণালি যুদ্ধ-পূর্ববর্তী পরিস্থিতিতে আর কখনোই ফিরে যাবে না। কৌশলগত এই জলপথে জাহাজ চলাচলের ওপর চলমান ইরানি নিষেধাজ্ঞা এবং দেশটির বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এ কথা বলেছেন। খবর আল জাজিরার।

দেশটির আধা-সরকারি মেহের নিউজ এজেন্সিকে তিনি বলেন, আমরা কোনোভাবেই হরমুজ প্রণালিকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেব না, কারণ এটি ইসলামি বিপ্লবের নেতার পক্ষ থেকে একটি আদেশ।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে তেহরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এর পর ১৩ এপ্রিল একটি মার্কিন নৌ অবরোধ আরোপ করা হয়, যা প্রধানত এশিয়াজুড়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটায়।

গত ৮ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরান শান্তি আলোচনা করে। কিন্তু সংঘাত নিরসনে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় দুই দেশ। পরে দফার আলোচনার জন্য এখনো চেষ্টা চলছে।

ভোরের আকাশ/নি

হরমুজ প্রণালি

শেয়ার করুন: