শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পশ্চিম তীরের ইহুদি বসতির ওপর ১২ দেশের বাণিজ্য নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোর ওপর বাণিজ্য নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যসহ আরও ১১টি দেশ। এ দেশগুলো হলো ফ্রান্স, কানাডা, নরওয়ে, ডেনমার্ক, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন, সুইডেন, আইসল্যান্ড, আয়ারল্যান্ড এবং ফিনল্যান্ড।

মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান তত্ত্বকে সমর্থন জানানো এবং গত কয়েক সপ্তাহে পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রামগুলোতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলা, নির্যাতন-নিপীড়নের প্রতিবাদ হিসেবে সম্প্রতি পশ্চিম তীরের ইহুদি বসতিস্থাপনকারীদের লক্ষ্য করে বাণিজ্য নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেয় যুক্তরাজ্য। গত কাল মঙ্গলবার তা কার্যকরও করে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের নেতৃত্বাধীন সরকার।

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী এড মিলিব্যান্ড মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টে দেওয়া ভাষণে নিষেধাজ্ঞা কার্যকর করার তথ্য জানান। তিনি ভাষণ দেওয়ার পর সেদিনই পশ্চিম তীরের ইহুদি বসতিগুলো লক্ষ্য করে একই পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় এই ১২ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ সংক্রান্ত এক যৌথ বিবৃতিতে ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, “(আল-আকসা অঞ্চলে) দ্বি-রাষ্ট্র সমাধান একটি বৈশ্বিক দাবি, কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে ইসরালের সরকার নিয়মিত এই সমাধানকে পাশ কাটানোর চেষ্টা করছে এবং সম্প্রতি সময়ে পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণের হার এবং এবং ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংস আচরণের উল্লম্ফন ঘটায় পশ্চিম তীরের আইন-শৃঙ্ক্ষলা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে।”

উল্লেখ্য, কয়েক দশক স্থগিত রাখার পর সম্প্রতি ফের ই-ওয়ান বসতিস্থাপন পরিকল্পনাকে পুনরুজ্জীবিত করেছে ইসরায়েল। এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে একদিকে পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণ অংশকে বিচ্ছিন্ন করা যাবে, অন্যদিকে নতুন ১ হাজার ২০০টি হাউজিং ইউনিট তৈরি করাও সম্ভব হবে।

আরও পড়ুন

বন্যার ধাক্কার মধ্যেই নেপালে ৫ মাত্রার ভূমিকম্প

ইসরায়েরের ই-ওয়ান প্রকল্প পুনরুজ্জীবিত করার চূড়ান্ত সিদ্ধান্তের পরেই পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোর ওপর বাণিজ্যি নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেয় যুক্তরাজ্য। মঙ্গলবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, “পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা জাতিগত নিধনে নেমেছে এবং ইসরায়েলি সরকার সবকিছু দেখে-শুনেও নীরব আছে। এই পরিস্থিতিতে আমরা যদি পশ্চিম তীরের ইহুদি বসতি স্থাপনকারীদের কাছ থেকে পণ্য কিনি, কিংবা তাদের বাণিজ্যিক সুবিধা প্রধান করি— যুক্তরাজ্যের জনগণ তা মেনে নেবে বলে সরকার মনে করে না।”

উল্লেখ্য, স্পেন এবং আয়ারল্যান্ডও ইতোমধ্যে নিষেধাজ্ঞা কার্যকর করেছে বলে জানিয়েছে এএফপি। আর ফ্রান্স নিজে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশও যেন এই পথ অবলম্বন করে, সেজন্য কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। সূত্র : এএফপি

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: