শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নকল ওষুধ বিক্রির দায়ে ভারতীয় ১৩ নাগরীকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২৬, ৪:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ফেন্টানাইলযুক্ত নকল ওষুধ বিক্রির অভিযোগে ভারতীয় অনলাইন ফার্মেসি ‘কেএস ইন্টারন্যাশনাল ট্রেডার্সের’ সঙ্গে যুক্ত ১৩ ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানায় । মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, নিষেধাজ্ঞাপ্রাপ্ত ওই ব্যক্তিরা ভারত থেকে পরিচালিত কেএস ইন্টারন্যাশনাল ট্রেডার্স এবং এর মালিকের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত-ভিত্তিক কেএস ইন্টারন্যাশনাল ট্রেডার্সের মতো নিষেধাজ্ঞাপ্রাপ্ত অনলাইন ফার্মেসিগুলো যুক্তরাষ্ট্রজুড়ে সন্দেহাতীত ভুক্তভোগীদের কাছে অবৈধ ফেন্টানাইল মিশ্রিত লাখ লাখ নকল টাবলেট বিক্রি করেছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি স্বরূপ।’

আরও পড়ুন

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, কেএস ইন্টারন্যাশনাল ট্রেডার্স ফেন্টানাইল পাচারের মাধ্যমে কোটি কোটি ডলার আয় করেছে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেন্টানাইলকে ‘গণবিধ্বংসী অস্ত্র’ হিসেবে চিহ্নিত করেছেন, যা এই ইস্যুটির গুরুত্ব ও ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তুলেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই পদক্ষেপটি মূলত অবৈধ মাদক সিন্ডিকেটগুলো নির্মূল করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারতের দীর্ঘস্থায়ী ও যৌথ অঙ্গীকারের প্রতিফলন। যারা আমেরিকান নাগরিকদের বিষ প্রয়োগের মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বা এই প্রক্রিয়ায় সহযোগিতা করছে, তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ওয়াশিংটন। সূত্র: আনাদোলু

ভোরের আকাশ/সু.পা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

শেয়ার করুন: