শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষায় প্রায় ৭০ লাখ ব্যারেল তেল ও গ্যাস নিয়ে কয়েকটি ট্যাংকার হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল বাড়ার মধ্যে এ তথ্য জানিয়েছে সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্স ডটকম।

শনিবার প্রতিষ্ঠানটি জানায়, শুক্রবার ওমান উপসাগরে তেল ও গ্যাসবাহী জাহাজের মধ্যে ১৭টি জাহাজ-থেকে-জাহাজ পণ্য স্থানান্তরের ঘটনা শনাক্ত করা হয়েছে। এসব স্থানান্তরে মোট প্রায় ২ কোটি ৪০ লাখ ব্যারেল তেল ও গ্যাস ছিল বলে ধারণা করা হচ্ছে।

এর আগে হরমুজ প্রণালিতে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মাইন অপসারণের অভিযান চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, কৌশলগত এই জলপথে ২০০টির বেশি সন্দেহজনক মাইনসদৃশ বস্তু সরানো হয়েছে। এর মধ্যে ১১টিকে নিশ্চিত মাইন হিসেবে শনাক্ত করা হয়েছে।

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাহাজ চলাচলের পথ এখন ইরানের সমুদ্র মাইনমুক্ত। ফলে ওই পথে জাহাজ চলাচল বাড়ছে। তবে হরমুজ দিয়ে জাহাজ চলাচল এখনো সাম্প্রতিক সময়ের তুলনায় কম।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর হরমুজ প্রণালি দিয়ে মাত্র চারটি পণ্যবাহী জাহাজ গেছে। গত ১০ দিনের গড় ছিল প্রায় ১৩টি জাহাজ।

আরও পড়ুন

বাসায় গ্যাস-বিদ্যুৎ পাবো এমন কার্ড থাকলে দেন: আসিফ মাহমুদ

এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জুলাইয়ের পর সবচেয়ে তীব্র সামরিক সংঘর্ষ হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর জবাবে ইরান বাহরাইন, জর্ডান, কুয়েত ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

সূত্র: শাফাক নিউজ

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: