শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানের তেল বাণিজ্যের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ভোরের আকাশ প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ইরানের অবৈধ তেল বিক্রিতে সহায়তাকারী ব্যক্তি এবং কোম্পানিগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ আগস্ট) এ তথ্য জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা চীন-ভিত্তিক দুটি অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্য টার্মিনাল অপারেটরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে - তারা যুক্তরাষ্ট্রের মনোনীত একাধিক ট্যাঙ্কারে ‘লাখ লাখ ব্যারেল’ ইরানি অপরিশোধিত তেল আমদানি করেছে।

ট্রেজারি বিভাগ গ্রীক নাগরিক আন্তোনিওস মার্গারাইটিস, তার নেটওয়ার্ক এবং কোম্পানিগুলোকেও ইরানি পেট্রোলিয়াম পরিবহনের জন্য জাহাজ শিল্পে তার অবস্থানকে কাজে লাগানোর অভিযোগে অভিযুক্ত করেছে। ইরানি তেল রপ্তানিতে সহায়তার অভিযোগে আরও বেশ কয়েকটি জাহাজ এবং অপারেটরকে নিষিদ্ধ করা হয়েছে।

এক বিবৃতিতে ওয়াশিংটন বলেছে, ‘এই পদক্ষেপগুলো তেহরানের উন্নত অস্ত্র কর্মসূচিতে অর্থায়ন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে  সমর্থন এবং আমাদের সৈন্য এবং আমাদের মিত্রদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।’
ইরানের তেল বাণিজ্যের উপর যুক্তরাষ্ট্রের তীব্র নিষেধাজ্ঞা সত্ত্বেও, তেহরান তাদের প্রধান আমদানিকারকদের কাছে তেল রপ্তানি অব্যাহত রেখেছে বলে দেখা গেছে পরিসংখ্যানে।

ভোরের আকাশ/তা.কা

বাণিজ্যেমার্কিনইরান

শেয়ার করুন: