শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি

যুদ্ধে রাশিয়ার সামরিক সহায়তার অভিযোগ ভিত্তিহীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ৪:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে প্রায় ৪০ দিনের সংঘাত চলাকালে রাশিয়ার গোয়েন্দা বা সামরিক সহায়তা পাওয়ার দাবি অস্বীকার করেছে ইরান। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

রাশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম ভেদোমোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পশ্চিমা বিশ্বও জানে এই দাবি সত্য নয়। তার মতে, রাশিয়ার সঙ্গে ইরানের যে চুক্তিগুলো রয়েছে, সেগুলো যুদ্ধ শুরুর আগেই স্বাক্ষরিত হয়েছিল এবং বর্তমান সংঘাতের সঙ্গে সেগুলোর কোনো সম্পর্ক নেই।

তিনি আরও জানান, মস্কো ও তেহরান সর্বোচ্চ পর্যায়ে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। যুদ্ধের কারণে কিছু যৌথ অবকাঠামো প্রকল্প, যেমন রাশত-আস্তারা রেলপথ এবং পারমাণবিক সহযোগিতা—সাময়িকভাবে বিলম্বিত হলেও কোনো প্রকল্প বাতিল হয়নি।

রাষ্ট্রদূত জালালি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে যা অর্জন করতে পারেননি, তা আলোচনার মাধ্যমেও সম্ভব হবে না। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালিয়েও তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে, এবং ভবিষ্যত আলোচনায়ও ওয়াশিংটন সফল হবে না।

তিনি বলেন, “তারা বলেছিল কয়েক দিনের মধ্যে ইরান দখল করে সরকার পরিবর্তন করবে। কিন্তু বাস্তবে তারা কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি।” যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের অবস্থানে পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, শুরুতে তারা সরকার পরিবর্তনের কথা বললেও পরে কেবল হরমুজ প্রণালি খোলার দাবিতে সীমিত হয়ে আসে, তাতেও সফল হয়নি।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে ঘোষিত নৌ অবরোধেরও কোনো বাস্তব ভিত্তি নেই। বরং এই সংঘাত ইরানের অবস্থানকে দুর্বল করার বদলে আরও শক্তিশালী করেছে।

ভোরের আকাশ/সু.পা

ভিত্তিহীন অভিযোগ

শেয়ার করুন: