শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে ড্রোন ভূপাতিত, নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে একটি নজরদারি ড্রোন ভূপাতিত করা হয়েছে। দূতাবাস এলাকায় আকাশপথে নজরদারির সময় ড্রোনটি ভূপাতিত করা হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে ইরানের নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়েছে, বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে উড়তে থাকা ড্রোনটি ভূপাতিত করা হয়। তবে কীভাবে ড্রোনটি নামানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটির সময় মার্কিন দূতাবাস ও ইরাকের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে, ইরানকে ঘিরে সম্ভাব্য নতুন সামরিক পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করা হয়েছে। মার্কিন সামরিক প্রস্তুতির এ ধরনের খবরে বৈশ্বিক জ্বালানি বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে স্বল্পমেয়াদি কিন্তু শক্তিশালী হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে, যার লক্ষ্য তেহরানের সঙ্গে চলমান অচলাবস্থা নিরসন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস বা সেন্টকমের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনার পর বৃহস্পতিবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১২৬ ডলারের বেশি হয়েছে, যা ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণ শুরুর পর সর্বোচ্চ।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম প্রায় ২.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৯ ডলারের কাছাকাছি পৌঁছেছে। বেশি লেনদেন হওয়া জুলাই চুক্তির ব্রেন্টের দামও প্রায় ২ শতাংশ বেড়ে ১১৩ ডলারের আশপাশে উঠেছে।

ভোরের আকাশ/সু.পা

ড্রোন ভূপাতিত

শেয়ার করুন: