শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টায় ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টায় ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টায় ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়ার মাত্র ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে এক নজিরবিহীন ও বৃহৎ সামরিক অভিযান চালাতে মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

আমেরিকান বা ইসরাইলি বাহিনীর আক্রমণ হলে তেহরান ও তাদের মিত্র হুথি বিদ্রোহীরা চুপ থাকবে না। মার্কিন গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, হামলা হলে মধ্যপ্রাচ্য ও এর বাইরের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও কর্মীদের ওপর তাৎক্ষণিক জোরালো পাল্টা আঘাত হানবে ইরান। এমন নিরাপত্তার ঝুঁকিতে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দূতাবাস থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহের জলপথ ‘হরমুজ প্রণালি’ পরিদর্শন করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল সুরক্ষিত রাখার ওপর জোর দিয়েছেন তিনি। তবে তেলের বাজার স্বাভাবিক না হলে এবং কূটনৈতিক কোনো সমাধান না এলে চূড়ান্ত সামরিক পথেই হাঁটতে পারে ওয়াশিংটন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্রুত ইরানের ওপর হামলা চালানোর জন্য ট্রাম্প প্রশাসনকে চাপ দিয়ে আসছেন। তবে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের কথা বিবেচনা করে ট্রাম্প আপাতত ইসরাইলকে অপেক্ষা করতে বলেছেন। ইসরাইলের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আমেরিকান সহায়তার প্রয়োজন থাকায়, নেতানিয়াহু আপাতত যৌথ সামরিক অভিযানের পরিকল্পনা মেনে নিয়ে নির্বাচনের পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করছেন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: