শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অভিযোগের মুখে ট্রাম্পের শ্রম সচিবের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গুরুতর অভিযোগের মুখে এবার ট্রাম্প প্রশাসনের শ্রম সচিব লোরি শ্যাভেজ-ডিরেমার পদত্যাগ করেছেন। অধস্তন কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, কর্মস্থলে মদ্যপানসহ একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। দেশটির সংশ্লিষ্ট দপ্তর এসব বিষয়ে তদন্তও করছিল। খবর দ্য গার্ডিয়ানের।

সরকারি সূত্রে জানানো হয়েছে, লোরি শ্যাভেজ-ডিরেমার বেসরকারি খাতে যোগ দেওয়ার জন্য পদ ছাড়ছেন। তবে তার এই বিদায় এমন এক সময়ে এলো যখন তার স্বামী শন ডিরেমারের বিরুদ্ধে দপ্তরের ভেতরেই নারী কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে।

লোরি শ্যাভেজ-ডিরেমার শ্রম সচিব হিসেবে লোরি ডিরেমার আন্তর্জাতিক পর্যায়ে শিশুশ্রম রোধে বরাদ্দকৃত অর্থ বাতিল এবং শ্রমিকদের সুরক্ষাকবচ হিসেবে পরিচিত কয়েক ডজন নীতিমালা শিথিলের কারণে ব্যাপক সমালোচিত ছিলেন। তার নিরাপত্তা দলের এক সদস্যের সঙ্গে তিনি পরকীয়া সম্পর্কেও জড়িয়েছিলেন। তার বিরুদ্ধে অফিসে মদের মজুত এবং ব্যক্তিগত ভ্রমণের জন্য সরকারি সম্পদ ব্যবহার করারও অভিযোগ ছিল। তার পদত্যাগের পর কিথ সন্ডারলিং ভারপ্রাপ্ত শ্রম সচিবের দায়িত্ব পালন করবেন।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পদত্যাগ করা তৃতীয় ক্যাবিনেট সদস্য হলেন লোরি শ্যাভেজ-ডিরেমার। তার এই মেয়াদে এখন পর্যন্ত বিদায় নেওয়া তিন উচ্চপদস্থ কর্মকর্তাই নারী। এর আগে একই ধারাবাহিকতায় পদত্যাগ করেছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এবং অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।

ভোরের আকাশ/সু.পা

ট্রাম্পে প্রশাসনে

শেয়ার করুন: